Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় ছয়দিন পর চুলা জ্বলল পুষ্পরানীর বাসায়, হাড়ি চড়ালেন খোদ মন্ত্রী
জাতীয়

ছয়দিন পর চুলা জ্বলল পুষ্পরানীর বাসায়, হাড়ি চড়ালেন খোদ মন্ত্রী

By Sibbir Osmanঅক্টোবর 23, 20212 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক: রংপুরের পীরগঞ্জে সাম্প্রদায়িক হামলার পর ক্ষতিগ্রস্ত বাসাগুলোতে এতদিন ছিল না কোনও রান্নার আয়োজন। ঘটনার ছয়দিন পর চুলা জ্বলেছে হামলার শিকার স্থানীয় বাসিন্দা পুষ্পরানীর বাসায়। তার চুলায় রান্নার হাড়ি চড়িয়েছেন খোদ ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমান।

শনিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে পীরগঞ্জে ক্ষতিগ্রস্ত হিন্দু গ্রাম পরিদর্শনে গিয়েছেন ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমান। সেখানে তিনি বাড়ি বাড়িতে গিয়ে হামলায় ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন। পরে পুষ্প রানীর বাড়িতে গেলে তার চুলায় রান্নার হাড়ি তুলে দেন তিনি। এ সময় জেলা প্রশাসক আসিব আহসানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুষ্পরানী বলেন, ‘এত দিন তো মন্দিরের ওটে (ওখানে) পাকশাক হইছে। কাল আইতোত (রাতে) ওটে খাইচি। আইজ সবাই বাড়ি বাড়ি রান্না করোচি।’

স্থানীয় আরেক বাসিন্দা ভট্টু চন্দ্র বলেন, ‘শুকুরবার সন্ধ্যের আগে মাইকিন (মাইকিং) করে বলচে, বাড়ি বাড়ি পাক করতে। আজ আমরা পাক করছি।’

মহাদেব চন্দ্র নামের একজন বলেন, ‘সংসার করি খাইতে যা কিছু নাগে সমস্ত কিচু দিচে। পাক করতে সমস্যা কী। ইউএনও স্যার কইচে সোগ (সব) তো দিচি, পাক করি খাও। এলা সমস্যা নাই, তাই আইজ পাক করতে কইচি বাড়ি ওয়ালাক (স্ত্রী)।’

আরেক ক্ষতিগ্রস্ত কুশুম বালা বলেন, ‘আইজ একনা শান্তি নাগচে। বাড়িত চুলা জ্বালাইচি। সবাই মিলি খামো। এতদিন তো ওত্তি খাচি, ভয় নাগটিল এলা ভয় টয় নাগে না।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘৬১ পরিবারকে ১০১ বান্ডেল ঢেউটিন দেয়া হয়েছে। এ ছাড়া নগদ অর্থের পাশাপাশি দেয়া হয়েছে খাবার, দুটি করে কম্বল, শাড়ি-লুঙ্গি।’

উল্লেখ্য, গেল রোববার রাত সাড়ে ৯টার দিকে রামনাথপুরের করিমপুর উত্তর পাড়ার হিন্দুপল্লিতে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তারা বাসা বাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। অগ্নিসংযোগ ও ভাঙচুরে অংশ নেয় শত শত হামলাকারী। ওই হামলার ঘটনায় মোট তিনটি মামলা করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ৫৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় ৩৭ আসামিকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
ভূমিকম্প

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তি যেখানে

জুন 11, 2026
Police

পুলিশ প্রশাসনে বড় রদবদল

জুন 11, 2026
Logo

১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন

জুন 11, 2026
Latest News
ভূমিকম্প

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তি যেখানে

Police

পুলিশ প্রশাসনে বড় রদবদল

Logo

১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন

স্টেম সেল থেরাপি প্রতারণা মুজিবুল হক

স্টেম সেল থেরাপির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মুজিবুল হকের বিরুদ্ধে

ফাইভ-জি

২ বছরে ৯০ শতাংশ জনগোষ্ঠীর কাছে ফাইভ-জি পৌঁছানোর পরিকল্পনা

ক্রীড়া খাত

ক্রীড়া খাতে ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

ইমাম মুয়াজ্জিন খাদেম

ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাসিক ১০ হাজার টাকা ভাতার প্রস্তাব

কেরু

মদের ওপর নতুন কর, কেরুর পণ্যে প্রতি লিটারে ৫০০ টাকা ভ্যাট

রাষ্ট্রপতি

বাজেটের প্রস্তাবিত অর্থবিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি

ফ্যামিলি কার্ড

ফ্যামিলি কার্ডে বিশাল বরাদ্দ, ভাতা বাড়ছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa