রাবি প্রতিনিধি : গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাখা প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে হরতাল পালন করেছে। রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটের সামনে তারা এ অবরোধ কর্মসূচি পালন করেন। এতে মহাসড়কের দু‘পাশের যান চলাচলে বিঘ্ন ঘটে। প্রায় আধা ঘণ্টা মহাসড়কে অবস্থানের পর পুলিশের অনুরোধে নেতা-কর্মীরা মহাসড়ক ছেড়ে দেন।

Advertisement
এছাড়া সকালে হরতালের সমর্থনে ক্যাম্পাস থেকে বিভিন্ন রুটে বাস ছেড়ে যাওয়ার সময় তারা বাধা প্রদান করেন। বিষয়টি জানতে পেরে পরিবহণ দপ্তরের প্রশাসক তাদের সঙ্গে কথা বলে অর্ধদিবস বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। ফলে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ দপ্তর থেকে কোনো রুটের বাস ছেড়ে যায়নি।

হরতালের বিষয়ে শাখা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন বলেন, পৃথিবীর সব দেশে গ্যাসের দাম কমছে অথচ আমাদের দেশে তার উল্টো। সরকার জনগণের কথা চিন্তা না করে এমপি, মন্ত্রী ও আমলাদের পকেট ভারি করার জন্য গ্যাসের দাম বৃদ্ধি করছে। যে কারণে জনগণ চরম দুর্ভোগে পড়েছে। তাই আজকে জনগণের ন্যায্য দাবির হরতালকে সমর্থন জানিয়ে আমরাও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হরতাল পালন করছি।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা চালু থাকার পরেও বাস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয়েছে অনেক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের।

পরিবহণ দপ্তরের প্রশাসক প্রফেসর এফ এম আলী হায়দার বলেন, ‘গাড়িগুলো বের হওয়ার সময় বামজোটের নেতা-কর্মীরা এসে গাড়ির সামনে শুয়ে পড়ে। তারা গাড়ি চলাচলে বাধা প্রদান করে। তাই দুপুর পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google