জুমবাংলা ডেস্ক : মোটরসাইকেল চুরির মামলায় নোয়াখালীর কবিরহাটের ৭নং বাটইরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনোয়ারুল আজিমকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১১ (র্যাব)। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ভূইয়ারহাট বাজারের একটি মোটরসাইকেল গ্যারেজ থেকে তাকে আটক করা হয়।

লক্ষীপুর র্যাব ক্যাম্পের উপপরিদর্শক সাগর মোবাইল ফোনে জানান, মঙ্গলবার রাতে র্যাব-১১ লক্ষীপুর ক্যাম্পের পুলিশ সুপার নরেশ চাকমার নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে ভূইয়ারহাট বাজারের মনিরের মোটরসাইকেল গ্যারেজ থেকে তাকে গ্রেফতার করে। আজ বাঘেরহাট সদর থানার পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মোটরসাইকেল চুরির বিষয়টি স্বীকার করেছে।
তিনি জানান, বাগেরহাটের সদর থানার একটি মোটরসাইকেল চুরির মামলায় আসামি তিনি। আনোয়ারুল ৭নং বাটইয়া ইউনিয়ন ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



