আন্তর্জাতিক ডেস্ক : ভারতের জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে (জেএনইউ) হামলা চালিয়েছে দুষ্কৃতিকারীরা। রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় মুখোশ পরে কয়েকজন যুবক এ হামলা চালায়। হামলায় ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ গুরুতর আহত হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ঐশীসহ এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা সুচরিতা সেন। ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুখোশ, টুপি ও মাফলার বেঁধে ক্যাম্পাসে ঢোকে একদল যুবক। তাদের সবার হাতে লাঠি ছিল। তারা ঢোকার সঙ্গে সঙ্গে ক্যাম্পাসে চিৎকার-চেচামেচি শুরু হয়ে যায়। সবাই এদিক-সেদিক দৌড়াতে থাকে। ক্যাম্পাসের বিভিন্ন ভবন ও গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করতে থাকে।
আহত ঐশী ঘোষ জানান, মুখোশ পরে তাদের ওপর হামলা চালায় দুষ্কৃতিকারীরা। তাকে নির্মমভাবে মারধর করে মাথা ফাটিয়ে দেয়।
ফি বৃদ্ধিসহ কর্তৃপক্ষের একাধিক শিক্ষার্থীবিরোধী নীতির অভিযোগ তুলে এক মাসেরও বেশি সময় ধরে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে জেএনইউর শিক্ষার্থীরা। তাদের ঐক্যবদ্ধ আন্দোলন দমাতে এর আগেও একাধিক হামলা চালিয়েছে কর্তৃপক্ষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


