
জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. রইছ উদ্দীন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান এবং শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
সোমবার (১৬ মার্চ) বিকেলে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন।
অধ্যাপক ড. রইছ উদ্দীন ইসলামিক বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে ইসলামিক স্টাডিজে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে একই বিভাগ থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
দীর্ঘদিন ধরে তিনি উচ্চশিক্ষা ও গবেষণার সঙ্গে যুক্ত। শিক্ষকতা জীবনে তিনি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে তার অবদান উল্লেখযোগ্য বলে মনে করেন সংশ্লিষ্টরা।
নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করে অধ্যাপক ড. রইছ উদ্দীন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
উল্লেখ্য, জবি শিক্ষার্থীদের বিভিন্ন অধিকার আদায়ের আন্দোলন, বিশেষ করে যমুনা আন্দোলনসহ নানা দাবিতে শিক্ষার্থীদের পাশে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


