Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home স্লাইডার জনগণের আস্থা বজায় রাখতে পুলিশ বাহিনীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
জাতীয় স্লাইডার

জনগণের আস্থা বজায় রাখতে পুলিশ বাহিনীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

By Hasan Majorএপ্রিল 15, 20202 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের তাদের কাজের মাধ্যমে অর্জিত জনগণের আস্থা ও বিশ্বাস বজায় রাখার আহবান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘জনবান্ধব কাজের জন্য জনগণের মধ্যে পুলিশ বাহিনীর ভাবমূর্তি অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এবং আমি আশাকরি আপনারা এই সুনাম ধরে রাখতে কাজ করে যাবেন।’

শেখ হাসিনা আজ সকালে তাঁর সরকারী বাসভবন গণভবনে নব-নিযুক্ত মহা-পুলিশ পরিদর্শক ড. বেনজির আহমেদের র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে প্রদত্ত সংক্ষিপ্ত ভাষণে একথা বলেন।

অনুষ্ঠানের শেষে প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন নব-নিযুক্ত মহা-পুলিশ পরিদর্শককে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

আর এর মাধ্যমে ড.বেনজির বিদায়ী মহা-পুলিশ পরিদর্শক ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারীর স্থলাভিষিক্ত হলেন।
স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে পুলিশ বাহিনীতে সাম্প্রতিক নিয়োগের ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, এই বাহিনী এর মাধ্যমে নিয়োগ বাণিজ্যের বদনাম ঘুচিয়েছে।

প্রধানমন্ত্রী এ সময় করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়ানোর জন্য পুলিশ বাহিনীর সদস্যদের প্রশংসা করেন।

কোভিট-১৯ এর কারণে সমগ্র বিশ্বের ন্যায় বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের আঘাত আসার আশংকার উল্লেখ করে তিনি বলেন, এই অবস্থার মোকাবেলায় আমাদের খাদ্য উৎপাদনকে বাড়াতে হবে।

শেখ হাসিনা পুলিশ সদস্যদের কোভিড -১৯ প্রাদুর্ভাব চলমান থাকায় দেশব্যাপী বন্ধের মধ্যে বোরো ধান কাটার সাথে জড়িত লোকদের তাদের গন্তব্যে পৌঁছাতে সহায়তা করার ও আহবান জানান।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, চলতি মৌসুমে সরকার বোরো ধানের আট লক্ষ মেট্রিক টন (এমটি) কিনে নেবে, কৃষকরা যাতে তাঁদের ন্যায্য দাম পেতে পারে সেজন্য গত মওসুম থেকে দুই লাখ মেট্রিক টন বেশি সংগ্রহ করবে।

দেশব্যাপী বন্ধের কারণে দুগ্ধ খামারিদের দুধ যেন নষ্ট না হয় সেজন্য তিনি দুগ্ধজাত সামগ্রী যেমন ঘি, মাখন এবং অন্যান্য দুগ্ধজাত সামগ্রী প্রস্তুতির দিকেও সংশ্লিষ্টদের নজর দেয়ার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড.আহমদ কায়কাউস,পিএমও সচিব তোফাজ্জেল হোসেন মিয়া, বিদায়ী আইজিপি ড.মোহাম্মদ জাভেদ পাটোয়ারি, র‌্যাব’র নতুন মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

সরকার গত ৮ এপ্রিল র‌্যাবের সাবেক মহাপরিচালক ড. বেনজির আহমেদকে পুলিশের নতুন আইজিপি হিসেবে নিয়োগ প্রদান করেন।

সেদিনই ড.বেনজির আহমেদকে নিয়োগ দান করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সার্কুলার প্রকাশিত হয়, যা ১৫ এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথাও জানানো হয়।

সরকার বিদায়ী আইজিপি ড.মোহাম্মদ জাভেদ পাটোয়ারিকে সৌদি আরবে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে। ১৩ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় প্রকাশিত গেজেট অনুযায়ী তাঁকে আরব বিশ্ব এবং মধ্যপ্রাচ্যের দেশটির রাষ্ট্রদূত হিসেবে ৩ বছর মেয়াদে নিয়োগ প্রদান করা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
নামাজ

ভারতে নয় বাংলাদেশ-পাকিস্তানে গিয়ে নামাজ পড়ুন কেউ কিছু বলবে না: বিজেপির মন্ত্রী

জুন 17, 2026
যুবককে আটক

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক

জুন 17, 2026
নতুন ধাপ শুরু

‘ক্রসফায়ারে’ দুই হত্যা, হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিচার শুরু আজ

জুন 17, 2026
Latest News
নামাজ

ভারতে নয় বাংলাদেশ-পাকিস্তানে গিয়ে নামাজ পড়ুন কেউ কিছু বলবে না: বিজেপির মন্ত্রী

যুবককে আটক

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক

নতুন ধাপ শুরু

‘ক্রসফায়ারে’ দুই হত্যা, হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিচার শুরু আজ

বক্তব্য

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

প্রথম হ্যাটট্রিক

বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক

মেসির গোল

আবারও মেসির গোল, আর্জেন্টিনা ২-০ আলজেরিয়া

নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

মৌলভীবাজার সফর

আজ মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

মেসির গোল

মেসির দারুণ গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

আশুরার ছুটি

আশুরার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন দুঃসংবাদ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa