জুমবাংলা ডেস্ক : জনপ্রশাসনে বড় পদোন্নতিতে একসঙ্গে ৩৩৭ জন কর্মকর্তাকে উপসচিব করেছে সরকার। জ্যেষ্ঠ সহকারী সচিব পদমর্যাদার এই কর্মকর্তাদের উপসচিব হিসেবে পদোন্নতি দিয়ে রোববার দুটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে ৩২২ জনের নাম উল্লেখ করে বলা হয়েছে, তাদের উপ সচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) পদে নিয়োগ করা হল।
একটি প্রজ্ঞাপনে বিদেশে চাকুরিরত ১৫ জন কর্মকর্তা এবং অন্যটিতে ৩২২ জনকে উপসচিব পদে পদোন্নতি দেওয়ার কথা জানানো হয়েছে। সংখ্যার দিক দিয়ে ২০২১ সালে প্রশাসনে এটাই বড় পদোন্নতি। উপ-সচিব পদে এর আগে বড় ধরনের পদোন্নতি হয়েছিল ২০১৮ সালে। সেবার একসঙ্গে ৩৯১ জন কর্মকর্তা উপ-সচিব হয়েছিলেন।
পুরো তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


