
শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের দুই দিনের জাতীয় সম্মেলন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নির্মূল করে দেয়ার জন্য দেশি-বিদেশি বিভিন্ন শক্তি বার বার আঘাত করেছে আওয়ামী লীগের ওপর। কিন্তু কোনও শক্তিই আওয়ামী লীগকে ধ্বংস করতে পারে নাই। বরং আরও সুসংগঠিত হয়েছে। ভবিষ্যতেও কেউ আওয়ামী লীগকে ধ্বংস করতে পারবে না।
শেখ হাসিনা বলেন, জকল্যাণমূলক দল হচ্ছে আওয়ামী লীগ। জন্মলগ্ন থেকে দল জনগণের জন্য কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও রাজনীতি করবে আপামর জনগণের মঙ্গলের জন্য। জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রারিত হয়ে সোনার বাংলা গড়ে তোলা হবে ইনশাল্লাহ।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখে বিএনপি-জামায়াত জোটের গাত্রদাহ হয়। তাই তারা নির্বাচনে না গিয়ে ধ্বংসাত্মক কাজে লিপ্ত। আগুনে পুড়িয়ে প্রায় ৫০০ মানুষ মেরেছে। তারা জাতির কলঙ্ক। এদের রুখে দিতে হবে।
এর আগে ‘শেখ হাসিনার নেতৃত্বে/বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে গড়তে সোনার দেশ/এগিয়ে চলেছি দুর্বার, আমরাই তো বাংলাদেশ’— স্লোগান ধারণ করে বিকেল ৩টা ৫ মিনিটে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ২১তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



