
২৮৩ রানের জয়ের লক্ষ্যমাত্রায় ব্যাট করতে নেমে সৌম্য সরকার ও তামিম ইকবালের বিদায়ের পর চাপে পড়ে বাংলাদেশ। দলীয় ৫৮ রানে দুই ওপেনারের উইকেট হারানোর পর দলের দায়িত্ব এসে পড়ে মিঠুনও মুশফিকের কাঁধে। তৃতীয় উইকেট জুটিতে ৭৩ রান যোগ করে সে চাপ ভালোভাবেই টপকে যায় বাংলাদেশ। ৬ চার ও ১ ছক্কায় ৫০ রান করে মুশফিক আউট হলে ভাঙ্গে দুজনার মধ্যকার জুটিটি।
এরপর রিয়াদকে সাথে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন মিঠুন। এ প্রতিবেদন লেখার সময় ৪০ ওভারের খেলা শেষে সফরকারীদের সংগ্রহ ৪ উইকেটে ২২৭ রান। মিঠুন ৮১ রানে অপরাজিত আছেন।
উল্লেখ্য, এর আগে প্রথমে ব্যাট করে দাসুন শানাকার দুর্দান্ত ব্যাটিংয়ে ৫০ ওভার শেষে ৮ উইকেটে ২৮২ রানের পুঁজি পায় স্বাগতিক শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্টস একাদশ। দলের পক্ষে ৬৩ বলে অপরাজিত ৮৬ রান আসে শানাকার ব্যাট থেকে। সমান ৬ চার ও ছক্কায় এ রান করেন তিনি। এছাড়া স্বাগতিকদের পক্ষে ৫৬ রানের ইনিংস খেলেন শেহান জয়াসুরিয়া।
সফরকারী দলের বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি করে উইকেট নিয়েছেন রুবেল হোসেন ও সৌম্য সরকার। তাছাড়া ও মুস্তাফিজ, তাসকিন ও রেজা লাভ করেছেন একটি করে উইকেট। বাকি দুটি উইকেট আসে তামিম ইকবালের দুই রান-আউট থেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



