Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ‘জয় বাংলা’ স্লোগান দিয়েই যুবদল কর্মীকে কুপিয়ে জখম
জাতীয়

‘জয় বাংলা’ স্লোগান দিয়েই যুবদল কর্মীকে কুপিয়ে জখম

By Bhuiyan Md TomalNovember 28, 20242 Mins Read

‘জয় বাংলা’ স্লোগান দিয়েই যুবদল কর্মীকে কুপিয়ে জখম

Advertisement
জুমবাংলা ডেস্ক : বোরো ধানের চারা ডুবে যাওয়ার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মামুন সরদার নামে পৌর যুবদলের এক কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে একই এলাকার প্রতিপক্ষ আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ ভুট্টু ও তার ভাইয়েদের বিরুদ্ধে।

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাটোর জেলার নলডাঙ্গায় উপজেলার পূর্ব সোনাপাতিল গ্রামের জামতলী খালের ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। গুরুতর আহত মামুন সরদারকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মামুন সরদার (৩৮) উপজেলার পূর্ব সোনাপাতিল গ্রামের মৃত আফসার আলীর ছেলে। পতিপক্ষ আব্দুল মজিদ ভুট্টু উপজেলার পূর্ব সোনাপাতিল গ্রামের মৃত করিম সাকিদারের ছেলে ও নলডাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

নলডাঙ্গা থানা পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, ২৭ নভেম্বর বুধবার বিকেলে নলডাঙ্গা পৌর আওয়ামী লীগের নেতা আব্দুল মজিদ ভুট্টুর জমিতে সেচ দেয়। এ সেচের পানি যুবদল কর্মী মামুন সরদারের চাচাতো ভাই বাবুর রোপণ করা বোরো বীজতলা পানি যায়। এ পানি যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মামুন আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ ভুট্টুর ভাই আজাহারকে লাঠিপেটা করেন। এ খবর পেয়ে আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ ভুট্টু ও তার ভাইয়েরা এসে দেশীয় অস্ত্র চাপাতি-হাঁসুয়া দিয়ে মামুন সরদারকে কুপিয়ে রক্তাক্ত জখম করে জয় বাংলা স্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। গুরুতর আহত অবস্থায় মামুনকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে অবস্থার অবনতি হলে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, জামতলী গ্রামের সংঘর্ষের ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

July 7, 2026
মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

July 7, 2026
Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

July 7, 2026

Latest News

এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

Bonna

বন্যা পরিস্থিতি : ৬৪ জেলায় পৌঁছেছে ত্রাণ

বজ্রবৃষ্টিসহ ঝড়

দেশের ১২ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

Bonna

৩৮ নদীতে বেড়েছে পানি, ১৬ জেলায় বন্যার শঙ্কা

Minister

পাঁচ বছরের বেশি পুরনো মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ

জেট ফুয়েলের দাম

আরও কমলো জেট ফুয়েলের দাম

জাতীয় জাদুঘর

প্রধানমন্ত্রীর উপহার পাওয়া মেসির সই করা জার্সি জাতীয় জাদুঘরে

মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa