Advertisement
জুমবাংলা ডেস্ক : ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (৭ ফেব্রুয়া‌রি) সন্ধ্যায় দিল্লির হায়দরাবাদ হাউসে জয়শঙ্ক‌রের স‌ঙ্গে বৈঠক করেন তিনি।

বৈঠক শে‌ষে সামা‌জিক যোগা‌যোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন জয়শঙ্কর। যেখানে ড. হাছান মাহমুদকে স্বাগত জা‌নিয়ে তিনি লি‌খেছেন, আমাদের আজকের আলোচনা ভারত-বাংলাদেশের মৈত্রীকে শক্তিশালী করবে।

এর আগে সকালে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন ড. হাছান মাহমুদ। বৈঠক শেষে রাজঘাটে মহাত্মা গান্ধীর দাহস্থান ও স্মৃতিসৌধ চত্বরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এ সময় সাংবাদিকদের তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বেও ভারতের ব্যাপক অগ্রগতি হয়েছে। এই উন্নয়ন অগ্রগতির ধারা বজায় রাখতে আঞ্চলিক রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তি রক্ষার বিকল্প নেই। সে লক্ষ্যেই আমরা আলোচনা করেছি।

পররাষ্ট্রমন্ত্রী হাছান আরও বলেন, রোহিঙ্গাদের পূর্ণ অধিকারসহ তাদের নিজ দেশ মিয়ানমারে পুনর্বাসন এবং মিয়ানমারে চলমান পরিস্থিতি নিয়েও একযোগে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে।

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ মুস্তাফিজুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাতে বিমানযোগে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন ড. হাছান মাহমুদ। দ্বাদশ নির্বাচনের পর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথম দ্বিপাক্ষিক সফরে ভারতে গেলেন পররাষ্ট্রমন্ত্রী।

উন্নয়নের স্বার্থে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা প্রয়োজন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.