Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ঢাকা-মালে যৌথভাবে কাজ করবে: রাষ্ট্রপতি
আন্তর্জাতিক জাতীয় স্লাইডার

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ঢাকা-মালে যৌথভাবে কাজ করবে: রাষ্ট্রপতি

By Hasan MajorNovember 23, 20212 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক: রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব এবং দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ ও মালদ্বীপ যৌথভাবে কাজ করবে।

মালদ্বীপের সফররত ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম আজ রাষ্ট্রপতির সাথে বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন গণমাধ্যমকে জানান, রাষ্ট্রপতি বঙ্গভবনে মালদ্বীপের উপ-রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

রাষ্ট্রপ্রধান বলেন বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান এবং ক্রমান্বয়ে বাণিজ্য-বিনিয়োগসহ তা বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারিত হচ্ছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে মালদ্বীপের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের উল্লেখ করে রাষ্ট্রপতি হামিদ বলেন, এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।

তিনি আশা প্রকাশ করেন, মালদ্বীপের উপ-রাষ্ট্রপতির এই সফরের মাধ্যমে বাংলাদেশের সাথে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আগামীতে আরো জোরদার হবে।

মালদ্বীপে বাংলাদেশের জনশক্তির চাহিদার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশ এখন দক্ষ জনশক্তি রফতানির ওপর গুরুত্ব দিচ্ছে এবং সেই লক্ষ্যে দেশে প্রশিক্ষণ প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হচ্ছে’।

কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশের অনেক সাফল্য উল্লেখ করে মালদ্বীপের উপ-রাষ্ট্রপতি বলেন, কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশ তুলনামূলকভাবে অনেক দেশের চেয়ে বেশী সাফল্য অর্জন করেছে। এছাড়াও, তিনি শিক্ষা, স্বাস্থ্য ও নারী উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন ।

মালদ্বীপের উপ-রাষ্ট্রপতি বাংলাদেশের সাথে শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটন খাতে সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

মালদ্বীপের শিক্ষা মন্ত্রী ডক্টর ইব্রাহিম হাসান, স্বাস্থ্যমন্ত্রী আহমেদ নাসিম, মালদ্বীপের পররাষ্ট্র সচিব আব্দুল গাফুর মোহামেদ এবং বাংলাদেশে মালদ্বীপের হাইকমিশনার শিরুজিমাত সামীর তার সাথে ছিলেন।

রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, সচিব মো. জয়নাল আবেদিন এবং সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন। পরে উপ-রাষ্ট্রপতি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।-বাসস

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahmudul Hasan, widely known as Hasan Major, serves as Editor-in-Chief of Zoom Bangla. With 15 years of experience in journalism, he directs the newsroom’s editorial strategy and content standards. His expertise spans political, national, and international reporting. Under his leadership, Zoom Bangla delivers accurate, balanced, and in-depth news coverage that reflects both breaking developments and analytical insight.

Related Posts
চীন-রাশিয়া

চীন-রাশিয়ার সঙ্গে নৌ মহড়া চালাবে ইরান

February 1, 2026
বিজিবি

যশোরে ১৮৩ প্লাটুন বিজিবি মোতায়েন

February 1, 2026
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ঢাকা–১৮ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, নির্বাচন ঘিরে বাড়ছে বিতর্ক

February 1, 2026
Latest News
চীন-রাশিয়া

চীন-রাশিয়ার সঙ্গে নৌ মহড়া চালাবে ইরান

বিজিবি

যশোরে ১৮৩ প্লাটুন বিজিবি মোতায়েন

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ঢাকা–১৮ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, নির্বাচন ঘিরে বাড়ছে বিতর্ক

স্থগিত

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

বিভ্রান্তিকর কথা ছড়াচ্ছে

গুপ্তরা বিভ্রান্তিকর কথা ছড়াচ্ছে: তারেক রহমান

বাড়ছে স্বর্ণের দাম

ফের বেড়েছে স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর

নিহত ১২৫

পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষ, বেসামরিকসহ নিহত ১২৫

ভুল ও বিভ্রান্তিকর তথ্য

নারীদের ব্যাপারে জামায়াতের অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

ভুল ও বিভ্রান্তিকর তথ্য

‘যারা বাইরে ছিল তারাই আমাদের গুপ্ত বলছে’

নেচেছেন-গেয়েছেন

এপস্টেইন নথি প্রকাশ: ‘ট্রাম্পকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়েছেন মোদি’

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.