Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় জলাবদ্ধতা নিরসন প্রকল্পসমূহে ভুল থাকলে সংশোধন করতে হবে : মন্ত্রী
জাতীয়

জলাবদ্ধতা নিরসন প্রকল্পসমূহে ভুল থাকলে সংশোধন করতে হবে : মন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 11, 2021Updated:August 11, 20213 Mins Read
জলাবদ্ধতা নিরসন প্রকল্পসমূহে ভুল থাকলে সংশোধন করতে হবে : মন্ত্রী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। (ফাইল ছবি)
Advertisement

জুমবাংলা ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, জলাবদ্ধতা নিরসনে নেওয়া প্রকল্পসমূহের অবকাঠামোর ডিজাইনে ভুল থাকলে প্রয়োজনে সে ডিজাইন সংশোধন করতে হবে।

তিনি বলেন, পানি সম্পদ মন্ত্রণালয়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম পোর্ট অথোরিটি এবং সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশনসহ অন্যান্য সমস্যা সমাধান করা হবে।

মো. তাজুল ইসলাম আজ সচিবালয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশন উন্নয়ন’ শীর্ষক এক আন্ত:মন্ত্রণালয় সভায় এ কথা বলেন।

মো. তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, সিনিয়র সচিব কবির বিন আনোয়ার ও স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।

চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্পসমূহের অবকাঠামোর ডিজাইনে কোন ভুল থাকলে তা সংশোধন করার সিদ্ধান্তের কথা জানিয়ে তাজুল ইসলাম বলেন, ‘চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশনে পানিসম্পদ মন্ত্রণালয় একটি প্রকল্প বাস্তবায়ন করছে।

তিনি বলেন, এছাড়াও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগেও প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্পের অধীন বন্যা নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা নিরসনে যে নকশা করা হয়েছে সেগুলো পুনঃবিবেচনা করতে হবে।

সমস্যা সমাধানে চলমান প্রকল্পের পাশাপাশি প্রয়োজনে নতুন প্রকল্প নেয়ার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, চট্টগ্রাম ওয়াসার মাস্টার প্ল্যান এবং জলাবদ্ধতা নিরসন প্রকল্পসমূহের অবকাঠামোর ডিজাইনে কোন ভুল থাকলে তা সংশোধন করতে হবে।

এছাড়াও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও পানি উন্নয়ন বোর্ডে ডিজাইনে ওয়াটার পন্ড নির্মাণ ও স্থান নির্বাচনের বিষয়ে যৌথ পর্যালোচনারও পরামর্শ দেন তিনি।

মন্ত্রী বলেন, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অবকাঠামোসমূহের নির্মাণকাজ বাস্তবসম্মত ও টেকসই হতে হবে এবং চট্টগ্রামবাসী যাতে  প্রকল্পের দীর্ঘমেয়াদী সুফল ভোগ করতে পারে সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এব্যাপারে কোন গাফিলতি মেনে নেয়া হবে না। এমন কোন কাজ করা যাবে না যার জন্য পরবর্তীতে মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।

দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আমরা ডেঙ্গুর প্রাদুর্ভাব বন্ধে সমন্বিত উদ্যোগের মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এ বিষয়ে মন্ত্রণালয়, সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলর এবং স্বেচ্ছাসেবীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, ডেঙ্গু থেকে বাঁচতে সচেতনতার কোন বিকল্প নেই। তাই জনগণকে সচেতন করার জন্য আমরা সব ধরনের উদ্যোগ নিয়েছি। টেলিভিশন, পত্র-পত্রিকা সহ সকল সব ক্ষেত্রে আমরা ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। কিন্তু মানুষ যদি অসচেতন হয়, তাহলে ডেঙ্গু মোকাবেলা করা কঠিন হবে।

সারা বিশ্বে প্রতিবছর এক মিলিয়নের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয় উল্লেখ করে মন্ত্রী বলেন, ঈদের ছুটিতে অনেকেই গ্রামের বাড়ি যাওয়ায় বাসা বাড়িতে পানি জমে থাকা এডিস মশা বৃদ্ধির একটি বড় কারণ। ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু কাম্য নয়। এসব অস্বাভাবিক মৃত্যু আমাদেরকে ব্যথিত করে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
প্রধানমন্ত্রী

এবার ‘ইউনিভার্সাল কার্ড’ আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

July 15, 2026
প্রধানমন্ত্রী

সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

July 15, 2026
Rain

ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

July 15, 2026

Latest News

প্রধানমন্ত্রী

এবার ‘ইউনিভার্সাল কার্ড’ আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী

সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

Rain

ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

Storm

রাতের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

নাহিদ ইসলাম

কুড়িগ্রামে আসছেন এনসিপির নেতা নাহিদ ইসলাম

শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

দুইজনের মৃত্যুদণ্ড

দলিল লেখক মিন্টু হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের প্রতি বছর বর্ষায় একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ঝড়ের আভাস

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, ৮ অঞ্চলে ঝড়ের আভাস

Register

এআইজিআর পদে পদোন্নতি পেলেন ১২ জেলা রেজিস্ট্রার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa