র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
জাটকা বিক্রির দায়ে দণ্ডিত ব্যক্তিরা হলেন- নুরুজ্জামান (৩৩), মো. সবুজ (২৮), রাকিব মিয়া (২১), মো. ফারুক হোসেন (২৩), মো. সাজন (২২), মো. শাহীন (২৫), জাকির গাজী (৩৫), আব্দুল হক (৪৮), আব্বাস (২৮) ও রনি মিয়া (২০)। তাদের এক বৎসর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বিক্রির ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে মো. সালাউদ্দিন (২৮), বিদ্যা বাবু (৬০), মো. জিল্লু রহমান (২২) ও জীবন মিয়া (২২) নামের চারজনকে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম জানান, আইন অমান্য করে বিক্রির জন্য বেশ কয়েকটি আড়তে ৪ থেকে ৬ ইঞ্চি আকারের জাটকা ইলিশ রাখা হয়েছিল। এছাড়াও নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছও বিক্রির জন্য রাখা ছিল। এসব ঘটনায় ১৪ জনকে দণ্ড দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, জব্দ করা মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।




