Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক জাতিসংঘে প্রাকৃতিক তন্তুর ব্যবহারের উপর বাংলাদেশের রেজুলেশন
আন্তর্জাতিক জাতীয় স্লাইডার

জাতিসংঘে প্রাকৃতিক তন্তুর ব্যবহারের উপর বাংলাদেশের রেজুলেশন

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 12, 2019Updated:October 12, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক: জাতিসংঘে ‘প্রাকৃতিক তন্তু যেমন পাট ও সিসাল এর ব্যবহার’ বিষয়ক একটি নতুন রেজুলেশন ৭৪তম জাতিসংঘ সাধারণ পরিষদের ২য় কমিটিতে বিবেচনার জন্য পেশ করেছে বাংলাদেশ। খবর ইউএনবি’র।

SqnXEWnd0Gvu2MqwRT1vfqglEFi5oAjKmDuVLlqD

Advertisement

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ২য় কমিটির প্লেনারি সভায় ‘কৃষি উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও পুষ্টি’ বিষয়ক এজেন্ডার (এজেন্ডা-২৪) আওতায় শুক্রবার এই প্রস্তাব পেশ করেন।

জাতিসংঘের সদরদপ্তরে এ রেজুলেশন নিয়ে আলাপ-আলোচনা খুব শিগগিরই শুরু হবে বলে শনিবার জানিয়েছে নিউইয়র্কের বাংলাদেশ মিশন।

রাষ্ট্রদূত মাসুদ পরিবেশ বান্ধব প্রাকৃতিক তন্তু যেমন পাট, তুলা ও সিসাল এর ব্যবহার বিষয়ে সদস্য দেশসমূহকে উৎসাহিত করে বলেন, ‘কৃত্রিম তন্তুর বিপরীতে প্রাকৃতিক তন্তু ব্যবহারের সুবিধার ক্ষেত্রে এখনও যথেষ্ট জনসচেতনতা সৃষ্টি হয়নি।’

তিনি জোর দিয়ে বলেন, এ বিষয়ে আমাদের প্রতিশ্রুতি ও সদিচ্ছার প্রতিফলন ঘটাতে সাধারণ পরিষদে একটি রেজুলেশন গ্রহণ করা প্রয়োজন।

রাষ্ট্রদূত মাসুদ বলেন, প্রাকৃতিক তন্তু ব্যবহারের বৈশ্বিক সচেতনতা সৃষ্টিতে রেজুলেশনটি হতে পারে একটি কার্যকর দলিল যা শুধু উৎপাদনকারী বা শিল্প-প্রতিষ্ঠানের জন্যই নয়, ভোক্তাদের জন্যও এনে দিবে প্রকৃতিকে বাঁচানোর একটি উত্তম সুযোগ।

তিনি আশা প্রকাশ করেন, এই রেজুলেশন টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে এবং পরিবেশ সুরক্ষার আবশ্যিকতাকে এগিয়ে নিতে সদস্য দেশসমূহকে সাহায্য করবে।

বাংলাদেশের উল্লেখযোগ্য সাফল্যের নানা দিক তুলে ধরে স্থায়ী প্রতিনিধি বলেন, শেখ হাসিনা সরকারের সাহসী ও বাস্তবভিত্তিক নীতি-কর্মসূচি বাস্তবায়নের ফলে কৃষিখাতে আমূল পরিবর্তন এসেছে, গ্রামীণ উন্নয়ন ত্বরান্বিত হয়েছে, প্রান্তিক জনগোষ্ঠী ক্ষমতায়িত হয়েছে, আর ক্ষুদ্র কৃষিজীবি ও ক্ষুদ্র উদ্যোক্তাগণ স্থানীয় ভিত্তিতে খাদ্য উৎপাদন ব্যবস্থাপনার ফলে সুরক্ষিত রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ আজ শাক-সবজি উৎপাদনে বিশ্বে তৃতীয়, চাল উৎপাদনে চতুর্থ এবং মৎস্য উৎপাদনে পঞ্চম স্থান অধিকার করেছে।

রাষ্ট্রদূত সভাকে জানান, বাংলাদেশ এক সময়ের খাদ্য আমদানিকারক দেশ থেকে আজ খাদ্য রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে এবং পরিবেশ-বান্ধব কৃষি পন্য উৎপাদন ও তা জনপ্রিয় করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

বাংলাদেশ আনীত নতুন এই রেজুলেশনটিকে সমর্থন করতে স্থায়ী প্রতিনিধি সকল সদস্যদেশসমূহের প্রতি আহ্বান জানান এবং আশা প্রকাশ করেন এটি সর্বসম্মতিক্রমে গৃহীত হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa