Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার জাতীয় সংসদ গণমাধ্যমবান্ধব : স্পিকার
জাতীয় স্লাইডার

জাতীয় সংসদ গণমাধ্যমবান্ধব : স্পিকার

By Bhuiyan Md TomalFebruary 9, 20242 Mins Read

জাতীয় সংসদ গণমাধ্যমবান্ধব : স্পিকার

Advertisement
জুমবাংলা ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সারা বিশ্ব অবাধ তথ্য প্রবাহের সময় অতিক্রম করছে। বাংলাদেশও কোনো অংশে পিছিয়ে নেই। প্রতি মুহূর্তের সংবাদ পরিবেশন, সংবাদ সম্মেলন ও বিভিন্ন প্রশিক্ষণের জন্য মিডিয়া সেন্টার একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ক স্টেশন।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের সংস্কারোত্তর মিডিয়া সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, হুইপ সাইমুম সারওয়ার কমল, হুইপ নজরুল ইসলাম বাবু ও হুইপ মাশরাফি বিন মোর্ত্তজা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ নাসিম খান। এছাড়া বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন আল রশীদ, সহ সভাপতি মশিউর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক কামরান রেজা চৌধুরী বক্তব্য রাখেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, পার্লামেন্ট বিটের সাংবাদিকরা বাংলাদেশের সংবিধান ও জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি নিবিড়ভাবে অধ্যয়ন ও পর্যালোচনা করে সংসদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সংবিধানের মূলনীতি ও মুক্তিযুদ্ধের চেতনা অক্ষুণ্ণ রেখে গণমাধ্যম জনমত গঠনে একটি কার্যকরী মাধ্যম।

তিনি বলেন, গণমাধ্যম প্রতিনিধিদের সহযোগিতার জন্য মিডিয়া সেন্টারকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী জাতীয় সংসদের চিফ হুইপ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

স্পিকার আরও বলেন, জাতীয় সংসদ জনগণের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণের প্রতীক। জনগণ সব ক্ষমতার মালিক ও জনগণের পরম অভিব্যক্তিরূপে সাংবিধানিক দায়বদ্ধতা জাতীয় সংসদ প্রতিপালন করে থাকে।

তিনি বলেন, সংসদীয় গণতন্ত্র সমুন্নত ও গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণে মিডিয়ার বহুমাত্রিক ভূমিকা রয়েছে।

ডেপুটি স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংসদ পরিচালনায় আমাদের সংবিধান ও কার্যপ্রণালী বিধি দিয়ে গিয়েছেন। এদের যথাযথ প্রয়োগের মাধ্যমে সংসদকে প্রাতিষ্ঠানিক রূপদান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে স্মার্ট বাংলাদেশের দিকে নিয়ে যাচ্ছেন।

চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, সংসদীয় কমিটি বৈঠকের নির্ভূল সংবাদ প্রচারের স্বার্থে, মিটিং শেষ হওয়ার পর কমিটির সদস্যরা যেন মিডিয়া সেন্টারে এসে প্রেস ব্রিফিং করেন, সেটি নিশ্চিত করতে মিডিয়াকর্মীদেরও এগিয়ে আসতে হবে।

হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণের পর জাতীয় সংসদে শৃঙ্খলা ফিরে এসেছে এবং বিরোধী দলের গঠনমূলক আলোচনার ক্ষেত্র সৃষ্টি হয়েছে।

এ অনুষ্ঠানে সংসদ সদস্য, জাতীয় সংসদ সচিবালয়ের বিভিন্ন অনুবিভাগ ও অধিশাখার প্রধান, পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংবাদিক, গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিরাসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভারত-বাংলাদেশ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে : পররাষ্ট্রমন্ত্রী

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
কাজ

বাংলাদেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে চীন ও মালয়েশিয়া

June 27, 2026
আইন-শৃঙ্খলা

‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সরকারের জন্য পরিণতি সুখকর হবে না’

June 27, 2026
মরদেহ

সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে স্ত্রীর মরদেহ রেখে উধাও স্বামী

June 27, 2026

Latest News

কাজ

বাংলাদেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে চীন ও মালয়েশিয়া

আইন-শৃঙ্খলা

‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সরকারের জন্য পরিণতি সুখকর হবে না’

মরদেহ

সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে স্ত্রীর মরদেহ রেখে উধাও স্বামী

বিকাশ

আদাবরে বিকাশ দোকান মালিককে কুপিয়ে ছিনতাই, প্রধান আসামি মামুন গ্রেফতার

মেডিকেল শিক্ষার্থী

শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

minni

সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো

বিমান বিধ্বস্ত

বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

Rain

তিন জেলায় মৃদু তাপপ্রবাহ, দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

মার্কিন কৃষিপণ্য

অবরুদ্ধ সম্পদ মার্কিন কৃষিপণ্য কেনায় ব্যয়ের পরিকল্পনা প্রত্যাখ্যান ইরানের

বিদেশি হস্তক্ষেপ

বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানে বাংলাদেশের পাশে বেইজিং

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa