জাতীয় সঞ্চয় স্কিমসমূহের বিদ্যমান মুনাফার হার আগামী জুলাই-ডিসেম্বর ২০২৬ মেয়াদেও অপরিবর্তিত রাখার বিষয়ে তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত ১ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ গত ২ জুলাই জারি করা প্রজ্ঞাপনে জাতীয় সঞ্চয় স্কিমসমূহের জন্য জানুয়ারি-জুন ২০২৬ মেয়াদে কার্যকর মুনাফার হার আগামী জুলাই-ডিসেম্বর ২০২৬ সময়েও একই হার ও একই শর্তে বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ ব্যাংক সার্কুলারে জানায়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ওই প্রজ্ঞাপনের আলোকে দেশের সব তফসিলি ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এর আগে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় সঞ্চয় স্কিমসমূহের জন্য জানুয়ারি-জুন ২০২৬ মেয়াদে যে মুনাফার হার কার্যকর ছিল, আগামী জুলাই-ডিসেম্বর ২০২৬ মেয়াদেও তা অপরিবর্তিত থাকবে এবং একই শর্তে কার্যকর থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



