Advertisement

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের সাবেক ফুটবলার নারায়ণগঞ্জের কৃতী সন্তান এসএম সালাউদ্দিন আহম্মেদ (৬২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  রবিবার (৩১ মে) ভোরে নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগরে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এসএম সালাউদ্দিন আহম্মেদ নিউমোনিয়া আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে তার শরীরে করোনা উপসর্গ থাকায় নমুনা পরীক্ষা করলে শনিবার (৩০ মে) নেগেটিভ রিপোর্ট আসে।

সাবেক ফুটবলার সালাউদ্দিন আহম্মেদ মৃত্যুকালে স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। তিনি নারায়ণগঞ্জ সদর থানা যুবলীগের সভাপতিসহ স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীও ছিলেন।

এসএম সালাউদ্দিন আহম্মেদের ভাতিজা মহাইমিনুল আহম্মেদ রাতুল জানান, তার চাচা সাবেক ফুটবলার সালাউদ্দিন ভোর ৪টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তার নিউমোনিয়া ছিল। তার শরীরে প্রচণ্ড জ্বর থাকায় গত শুক্রবার (২৯ মে) করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। শনিবার তার করোনা নেগেটিভ রিপোর্ট আসে।

সাবেক ফুটবলার সালাউদ্দিনের জানাজা রবিবার বাদ জোহর স্থানীয় তাজেক প্রধান উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে। এরপর স্থানীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.