Advertisement
জুমবাংলা ডেস্ক : জাতীয় পার্টির দ্বন্দ্ব দলটির অভ্যন্তরীন বিষয়, তাদের এই দ্বন্দ্বে কোনো পক্ষ নেবে না আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মাসব্যাপী জন্মদিন উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জাতীয় পার্টি যে সঙ্কট সৃষ্টি হয়েছে তাতে আওয়ামী লীগের কিছু করার নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জাপা নিয়ে মাথা ঘামানোর সময় আমাদের নেই। রওশন এরশাদ কিংবা জিএম কাদের আওয়ামী লীগ কারও পক্ষে অবস্থান নেবে না আওয়ামী লীগ।

ওবায়দুল কাদের বলেন, জাতীয় পার্টি সংসদের বিরোধী দল। এরশাদ উত্তর জাপা আভ্যন্তরীণ বিবাদে আছে, টানাপোড়েন আছে; এটা তাদের নিজস্ব ব্যাপার। আওয়ামী লীগে রংপুর ৩ আসনে নির্বাচনের প্রস্তুতি চলছে। আগামীকালের মনোনয়ন বোর্ডের সভায় সেখানকার প্রার্থী চূড়ান্ত করা হবে।

প্রধানমন্ত্রীকে স্বরণ করে সেতুমন্ত্রী বলেন, শুধু দল বা দেশ নয় বিশ্বের আলোকবর্তিকা হিসেবে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাধারে তিনি শুধু রাজনীতিবিদই নন, তিনি একজন দক্ষ রাষ্ট্র পরিচালকও।

কর্মীদের প্রতি শেখ হাসিনার ভালোবাসার কথা বলতে গিয়ে তিনি বলেন, কর্মীদের প্রতি শেখ হাসিনার যে মমতা এবং ভালোবাসা তা অতুলনীয়। আমি অসুস্থ থাকা অবস্থায় আমার জন্য শেখ হাসিনা যা করেছেন তা আমার মার থেকে কোনো অংশেই কম নয়। তিনি তার কর্মীদের মমতাময়ী মায়ের মতো ভালোবাসেন।

ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে আলোচনা সভার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের নেতাকর্মীরা। সূত্র : একুশে টিভি অনলাইন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.