Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ শুরু হচ্ছে আগামীকাল
জাতীয়

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ শুরু হচ্ছে আগামীকাল

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 20, 2020Updated:July 20, 20202 Mins Read

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ শুরু হচ্ছে আগামীকাল

Advertisement

জুমবাংলা ডেস্ক: আগামীকাল মঙ্গলবার সারাদেশে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ শুরু হচ্ছে।

‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি’-এই স্লোগান সামনে রেখে এ বছর আগামী ২৭ জুলাই পর্যন্ত দেশব্যাপি সপ্তাহটি পালিত হবে।

দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়ন এবং জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে প্রতিবছরের মতো এবারো নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

আগামী ২২ জুলাই সকাল সাড়ে দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন লেকে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ এর শুভ উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

এ উপলক্ষে কেন্দ্রীয় ও জেলা-উপজেলা পর্যায়ে কর্মসূচি চূড়ান্ত করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। মাঠ পর্যায়ের কর্মসূচি বাস্তবায়নে গঠন করা হয়েছে জেলা, পার্বত্য জেলা ও উপজেলা কমিটি।

কেন্দ্রীয় কর্মসূচির প্রথম দিন ব্যানার, ফেস্টুনসহ ঢাকার গুরুত্বপূর্ণ সড়কদ্বীপ সজ্জিত করা হবে। একইদিনে ঢাকাসহ সকল বিভাগীয় শহরে বিভিন্ন ট্রাফিক সিগন্যাল ও দর্শনীয় স্থানে অবস্থিত ডিজিটাল ডিসপ্লেতে মৎস্য খাতে বাংলাদেশ সরকারের অবদান এবং অর্জন স্ক্রল ও টিভিসি আকারে প্রচার করা হবে।

দ্বিতীয় দিনে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

কর্মসূচির তৃতীয় দিনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবন লেকে মাছের পোনা অবমুক্ত করবেন বলে আশা করা হচ্ছে।

একইদিনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় পুকুর ও লেকে, ঢাকার রামকৃষ্ণ মিশন ও ইডেন কলেজ পুকুরে এবং সাভারস্থ বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হবে। এদিন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বিনামূল্যে ছোট মাছ ও বিপন্ন মাছ সংরক্ষণে হ্যাচারি মালিক ও উদ্যোক্তাদের মাঝে জার্ম-প্লাজম বিতরণ করা হবে।

পঞ্চম দিনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ ভবনের লেকে মাছের পোনা অবমুক্ত করবেন। একইদিনে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে মৎস্য খাতে বর্তমান সরকারের বিশেষ বিশেষ সাফল্যের তথ্যচিত্র প্রদর্শন করা হবে।

কর্মসূচির ষষ্ঠদিনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস যথাক্রমে উত্তরার সাংগাম লেকে ও ধানমন্ডি লেকে মাছের পোনা অবমুক্ত করবেন।

কেন্দ্রীয় কর্মসূচির সপ্তম ও সমাপনী দিনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মৎস্য অধিদপ্তর ও বিভাগীয় মৎস্য কর্মকর্তাদের সাথে মতবিনিময় করে মৎস্য সপ্তাহের সমাপ্তি ঘোষণা করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

এছাড়া জাতীয় মৎস্য সপ্তাহে জেলা-উপজেলা কর্মসূচির মধ্যে রয়েছে মাইকিং, ব্যানার, ফেস্টুনের মাধ্যমে জনসচেতনতামূলক প্রচারণা, মৎস্য খাতে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, মাছে ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ বিরোধী অভিযান, মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, মৎস্য চাষীদের মৎস্য চাষ বিষয়ে নিবিড় পরামর্শ প্রদান, চাষীদের মাঝে মৎস্য চাষের উপকরণ বিতরণসহ নানা কর্মসূচি। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

June 22, 2026
Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

June 22, 2026
ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

June 22, 2026

Latest News

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

MP

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র

Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

muktadir

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

Sarwar

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

PM

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ তারেক রহমানের

PM

মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

Lake

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীর সাথে লেক ভ্রমণে ডা. জুবাইদা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa