Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের কর্মসূচি
জাতীয়

জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের কর্মসূচি

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 14, 20202 Mins Read

জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের কর্মসূচি

Advertisement
জুমবাংলা ডেস্ক: যথাযোগ্য মর্যাদায় আগামীকাল ১৫ আগস্ট সারাদেশে স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

জাতির পিতার শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ পালন কর্মসূচির মধ্যে রয়েছে- দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত, কোরআন খতম, ফ্রি চিকিৎসা সেবা প্রদান, আলোচনা সভা এবং শিক্ষার্থীদের জন্য অনলাইনে প্রতিযোগিতা প্রভৃতি।

আগামিকাল শনিবার বাদ যোহর দেশের সকল মসজিদে সামাজিক দূরত্ব নিশ্চিত এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতির পিতা এবং তাঁর পরিবারের শহীদ সদস্যবৃন্দসহ সকল শহীদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে।

১৫ আগস্ট সকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ঢাকার বনানী কবরস্থান, চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ ও জমিয়তুল ফালাহ মসজিদ এবং রাজশাহীর হেতেম খাঁ মসজিদে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে ১৫ আগস্ট সকালে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

১৫ আগস্ট দিনব্যাপী ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁওস্থ প্রধান কার্যালয়, বায়তুল মোকাররম ডায়াগনস্টিক সেন্টার ও ইসলামিক মিশনের সকল কেন্দ্রে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করা হবে।

১৬ অথবা ১৭ আগস্ট তারিখে ইসলামিক ফাউন্ডেশনের সকল উপজেলা কার্যালয় ও ৫০টি ইসলামিক মিশন কেন্দ্র এবং ১৮ আগস্ট সকল বিভাগীয় বা জেলা কার্যালয় ও ৭টি ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আলোচনা সভা, পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

১৯ আগস্ট সকাল ১১ টায় বিরাজমান করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর বা সংস্থাসমূহের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ও মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারি বা শিক্ষকবৃন্দ এবং বিশিষ্ট আলেম-ওলামা, খতিব, ইমাম, মুয়াজ্জিনদের অংশগ্রহণে জুম অ্যাপস এর মাধ্যমে ‘জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’ শিরোনামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

করোনা পরিস্থিতি বিবেচনায় আলিয়া ও কওমি মাদ্রাসা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ১৬ আগস্ট হতে অনলাইনে জুম অ্যাপস এর মাধ্যমে ক্বেরাত, ৭ই মার্চের ভাষণের অনুকৃতি ও উপস্থিত বক্তৃতা বিষয়ে বিভাগভিত্তিক প্রতিযোগিতা এবং বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকারীদের নিয়ে কেন্দ্রীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

June 22, 2026
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

June 22, 2026
তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

June 22, 2026

Latest News

BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa