Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় জাতীয় শোক দিবস উপলক্ষে ডিএমপি’র নির্দেশনা
জাতীয়

জাতীয় শোক দিবস উপলক্ষে ডিএমপি’র নির্দেশনা

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 13, 20202 Mins Read

জাতীয় শোক দিবস উপলক্ষে ডিএমপি’র নির্দেশনা

Advertisement

জুমবাংলা ডেস্ক: আগামী শনিবার ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি-৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর এলাকায় বিভিন্ন সড়কে যানবাহন চলাচল ও পাকির্ংয়ের ক্ষেত্রে ডিএমপি’র পক্ষ থেকে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

ধানমন্ডি-৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর এলাকায় আগত অতিথিবৃন্দের যানবাহন সুষ্ঠুভাবে চলাচল ও যানজট নিরসনের লক্ষ্যে চলাচলরত গাড়ি চালক অথবা ব্যবহারকারীদের ১৫ আগস্ট শনিবার ভোর হতে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত বিকল্প সড়কে যাতায়াতের জন্য ডিএমপি ট্রাফিক নির্দেশনা জারি করেছে।

ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ নির্দেশনা জারি করা হয়।

এতে বলা হয়, ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় উদযাপনের জন্য ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

এ উপলক্ষ্যে আগামী শনিবার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্যবর্গসহ বিভিন্ন স্তরের জনসাধারণ ধানমন্ডি-৩২, বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করবেন। এ সময় ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী এলাকা হতে বিভিন্ন পরিবহনযোগে ও পায়ে হেঁটে অসংখ্য নেতা-কর্মীসহ সাধারণ জনগণ সেখানে আসবেন। আগত অতিথিবৃন্দ ও জনসাধারনের নির্বিঘœ যাতায়াতের জন্য ধানমন্ডি-৩২ এর চতুর্দিকে রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মিরপুর গাবতলী থেকে আগত রাসেল স্কোয়ার-আজিমপুর অভিমুখী যাত্রীবাহী যানবাহন মানিকমিয়া এভিনিউ-ধানমন্ডি ২৭ ডানে মোড় নিয়ে শংকর-জিগাতলা-সাইন্সল্যাব হয়ে এবং নিউমার্কেট ও সাইন্সল্যাব হতে আগত রাসেল স্কোয়ার অভিমুখী যাত্রাবাহী যানবাহন ধানমন্ডি ২নং রোড বামে মোড় নিয়ে জিগাতলা-শংকর হয়ে গন্তব্যে পৌঁছাবে।

এছাড়া রেইনবো এফডিসি হতে আগত রাসেল স্কোয়ার অভিমুখী যাত্রীবাহী বাস সোনারগাঁও ক্রসিং বামে মোড় নিয়ে বাংলামটর দিয়ে শাহবাগ হয়ে গন্তব্যে পৌঁছাবে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের গমনাগমনের পথ-মানিক মিয়া এভিনিউ-ধানমন্ডি ২৭-মেট্রোশপিংমল ডানে মোড়- আহসানিয়া মিশন ক্রসিং বামে মোড়-৩২নং পশ্চিম প্রান্তে পৌঁছাবে।

এদিকে ৩২নং ব্রীজের উত্তরের ১১নং রোডের উত্তর ও পশ্চিম প্রান্তে পতাকাবাহী, পিজিআর, এসএসএফ, ফায়ার সার্ভিস, বাহিনীর প্রধানসহ আইজিপি ও সিনিয়র সচিব অথবা সচিব পদমর্যাদার সকল গাড়ি এবং ৩২ নং ব্রীজের দক্ষিণে পূর্ব ও পশ্চিম প্রান্তে সংসদ সদস্যসহ রাজনৈতিক নেতৃবৃন্দের সকল গাড়ি পার্কিং করবে।

এছাড়া আহসানিয়া মিশনের উত্তর রাস্তায় আইন-শৃংখলা বাহিনীর সকল গাড়ি থাকবে।

জাতীয় শোক দিবসের কর্মসূচী চলাকালীন যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

June 22, 2026
প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

June 22, 2026
স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

June 22, 2026

Latest News

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

MP

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র

Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

muktadir

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

Sarwar

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa