Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় জাতীয় শোক দিবস উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কর্মসূচি
জাতীয়

জাতীয় শোক দিবস উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কর্মসূচি

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 14, 20202 Mins Read

জাতীয় শোক দিবস উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কর্মসূচি

Advertisement
জুমবাংলা ডেস্ক: আগামীকাল ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় ও এর অধীনস্থ দপ্তর-সংস্থাসমূহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

দিবসটি উদযাপন উপলক্ষে এদিন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন সকল দপ্তর/সংস্থার ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ হতে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়াও মন্ত্রণালয় এবং দপ্তর/সংস্থার দাপ্তরিক ভবনসমূহে, প্রধান কার্যালয় ও আঞ্চলিক কার্যালয়ে ড্রপডাউন ব্যানার স্থাপন করা হবে এবং শহিদদের আত্মার মাগফেরাত কামনায় স্বাস্থ্যবিধি মেনে কোরআনখানি ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

জাতীয় শোক দিবস ২০২০ পালন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ১৭ আগস্ট সোমবার বিকাল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি প্রধান অতিথি এবং সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে দেশব্যাপী অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় হতে বিভাগীয় ও উপজেলা পর্যায়ে অর্থ বরাদ্দ প্রদান করা হয়েছে।

এছাড়াও দিবসের অন্যান্য উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে জাতির পিতার স্মরণে এবং দিবসের তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, গণগ্রন্থাগার অধিদপ্তর, কবি নজরুল ইনস্টিটিউট, প্রতœতত্ত্ব অধিদপ্তর ও কপিরাইট অফিস কর্তৃক ভার্চুয়াল আলোচনা সভা ও সেমিনার আয়োজন। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, গণগ্রন্থাগার অধিদপ্তর, কবি নজরুল ইনস্টিটিউট, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর কর্তৃক অনলাইন ভিত্তিক রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও প্রতœতত্ত্ব অধিদপ্তর কর্তৃক বঙ্গবন্ধু রচিত গ্রন্থসমূহের ওপর অনলাইন ভিত্তিক পাঠ পর্যালোচনা অনুষ্ঠান, বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক ভার্চুয়াল আলোকচিত্র প্রদর্শনী, বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃক বঙ্গবন্ধুর স্মৃতি নিদর্শন নিয়ে ভার্চুয়াল প্রদর্শনী,বাংলাদেশ শিল্পকলা একাডেমিসহ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন ক্ষুদ্র ন-ৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট/একাডেমি/কেন্দ্রসমূহ কর্তৃক অনলাইনে বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

June 22, 2026
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

June 22, 2026
তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

June 22, 2026

Latest News

BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa