Advertisement
জুমবাংলা ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে রোববার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদের সদস্যরাসহ বিভিন্ন স্তরের জনসাধারণ ধানমন্ডি ৩২, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন।

এ সময় ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী এলাকা থেকে বিভিন্ন পরিবহণে ও হেঁটে অসংখ্য নেতাকর্মীসহ সাধারণ জনগণের আগমন ঘটবে। এ উপলক্ষ্যে ধানমন্ডি ৩২-এর চতুর্দিকে রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানানো হয়েছে ডিএমপির পক্ষ থেকে।

ওই অনুষ্ঠানে আগত অতিথিদের যানবাহন সুষ্ঠুভাবে চলাচল ও যানজট পরিহারের লক্ষ্যে ধানমন্ডি ৩২, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এলাকায় চলাচলরত গাড়ি চালক/ব্যবহারকারীদের ১৫ আগস্ট ভোর থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নিম্নোক্ত গমনাগমনের পথ অনুসরণের জন্য অনুরোধ করা হয়েছে। এর মধ্যে মিরপুর গাবতলী থেকে আগত রাসেল স্কায়ার-আজিমপুর অভিমুখী যাত্রীবাহী যানবাহন মানিক মিয়া এভিনিউ-ধানমন্ডি ২৭ ডানে মোড় নিয়ে শংকর-জিগাতলা-সায়েন্সল্যাব হয়ে গন্তব্যে পৌঁছাবে। নিউমার্কেট ও সায়েন্সল্যাব থেকে আগত রাসেল স্কয়ার অভিমুখী যাত্রীবাহী যানবাহন ধানমন্ডি ২নং রোড বামে মোড় নিয়ে জিগাতলা-শংকর হয়ে গন্তব্যে পৌঁছাবে।

রেইনবো এফডিসি থেকে আগত রাসেল স্কয়ার অভিমুখী যাত্রীবাহী বাস সোনারগাঁও ক্রসিং বামে মোড় নিয়ে বাংলামোটর দিয়ে শাহবাগ হয়ে গন্তব্যে পৌঁছাবে। আমন্ত্রিত অতিথিদের গমনাগমনের পথ- মানিক মিয়া এভিনিউ-ধানমন্ডি ২৭-মেট্রোশপিংমল ডানে মোড়-আহছানিয়া মিশন ক্রসিং বামে মোড়-৩২নং পশ্চিম প্রান্তে পৌঁছাবে।

পার্কিং : ৩২নং ব্রিজের উত্তরের ১১নং রোডের উত্তর ও পশ্চিম প্রান্ত (পতাকাবাহী, পিজিআর, এসএসএফ, ফায়ার সার্ভিস, বাহিনীর প্রধানসহ আইজিপি ও সিনিয়র সচিব/সচিব পদমর্যাদার সব গাড়ি)। ৩২নং ব্রিজের দক্ষিণে পূর্ব ও পশ্চিম প্রান্ত সংসদ সদস্যসহ রাজনৈতিক নেতাদের সব গাড়ি। আহছানিয়া মিশনের উত্তর রাস্তা আইন–শৃঙ্খলা বাহিনীর সব গাড়ি।

জাতীয় শোক দিবসের কর্মসূচি চলাকালীন যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ নাগরিকদের যানবাহন চলাচলে সাময়িকভাবে বিঘ্ন ঘটায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.