
শিবালয় ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মুজিবুল হক বলেন, দুর্ঘটনা ঘটনার পরপরই ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনাস্থানে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। তিনি আরো বলেন, ঘটনা ঘটার আগে মাঝনদীতে ফেরিটির তলা ফেটে যায়। পরে দায়িত্বরতরা দ্রুত ফেরি চালিয়ে তীরের কাছে নিয়ে আসেন।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানা বলেন, ঘাট থেকে যানবাহন নিয়ে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নোঙর করে ফেরিটি। পরে ফেরি থেকে ২ থেকে ৩ তিনটি যানবাহন নামার পরই ফেরিটি হেলে পড়ে। এ সময় ফেরিতে ১৭ ট্রাক, মোটরসাইকেল ও কয়েকটি ছোট যান ছিল। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি) আরিচা শাখার উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান জানান, দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন লোড করে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নোঙর করে রো রো ফেরি আমানত শাহ। ফেরি থেকে দুই থেকে তিনটি যানবাহন নামার পরপরই ফেরিটি উল্টে যায়।
ফেরিটিতে মোট ১৭টি যানবাহন ছিল। তীরে আসার পর দুটি ট্রাক ফেরি থেকে নেমে আসে। এরপরই ফেরিটি উল্টে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এখন পর্যন্ত কোনো মরদেহ উদ্ধার করা হয়নি। উদ্ধারকাজ চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



