আন্তর্জাতিক ডেস্ক : ৩০ বছরে তেলের সর্বনিম্ন দর ছিল গত জানুয়ারিতে। ১৯৯১ সালের পর আন্তর্জাতিক বাজারে তেলের দর সর্বনিম্নে পড়ে যায় ১৫ শতাংশ মূল্য কমে যাওয়ায়। ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ খবর পাওয়া গেছে।
করোনা ভাইরাসের কারণে শিল্প কারখানা, এয়ারলাইন্সসহ পর্যটন শিল্পে ধস নামায় তেলের চাহিদাও পড়ে যায়। গত কয়েক সপ্তাহে তেলের দর কমতে কমতে লণ্ডনে অপরিশোধিত তেল ব্যারেল প্রতি ৫৮.২৪ ডলারে ঠেকেছে। জানুয়ারিতেই দর কমেছে ১২ শতাংশ।
অন্তত ১২টি এয়ারলাইন্স চীনের সঙ্গে ফ্লাইট বাতিল করেছে। দেশটির সঙ্গে আন্তর্জাতিক বাস ও ট্রেন চলাচলও বন্ধ করেছে রাশিয়া, হংকং, সিঙ্গাপুর সহ বেশ কয়েকটি দেশ।
চাহিদা কমে যাওয়ায় ওপেক দিনে ৫ লাখ ব্যারেল তেল উৎপাদন হ্রাসের ঘোষণা দিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


