
এর আগে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা ডেকেছিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সোমবার গণভবনে সভা শেষে আওয়ামী লীগের সকল জনসভা ও আলোচনা সভা স্থগিত করা হয়েছে।
সন্ধ্যায় দেশের বর্তমান পরিস্থিতি ও মুজিব বর্ষ উদযাপন নিয়ে জরুরি বক্তব্য প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভয়ের কিছু নেই উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যে সমস্ত প্রয়োজনীয় নির্দেশনা প্রতিটি জেলা-উপজেলায় পাঠানো হয়েছে। এছাড়া, সব জেলায় কোয়ারান্টাইনের জন্য আলাদা শয্যা প্রস্তুত করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



