রাষ্ট্রপতি পিক

Advertisement
জুমবাংলা ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাপানের নতুন সম্রাট নারুহিতো ও সম্রাজ্ঞী মাসাকোর অভিষেক অনুষ্ঠানে আজ যোগ দিবেন।

মঙ্গলবার বেলা ১টা ৩০ মিনিটে স্টেট হল অব ইম্পেরিয়েল প্লেসে এই অভিষেক অনুষ্ঠান শুরু হবে।

গণমাধ্যমের খবরে বলা হয়, জাপানি সম্রাট শতাব্দি পুরনো প্রথা অনুযায়ী অনুষ্ঠানে তার অভিষেকের কথা ঘোষণা করবেন। অনুষ্ঠানে ১৭০টির বেশি দেশের রাষ্ট্রপ্রধান ও উচ্চপদস্থ কর্মকর্তাসহ প্রায় দুই হাজার অতিথি উপস্থিত থাকবেন।

সম্রাট নারুহিতোর (৫৯) বাবা আকিহিতো সিংহাসন পরিত্যাগ করার পর মে মাসে তিনি সিংহাসনে আরোহণ করেন। বিগত দুই শতকে সম্রাট আকিহিতোই প্রথম সিংহাসন পরিত্যাগকারী সম্রাট। জাপানের ঐতিহ্য অনুযায়ী উত্তরাধিকার সূত্রে তিনি ১২৬তম সম্রাট।

জাপান সম্রাটের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে আট দিনের সরকারি সফরে গতকাল টোকিও পৌঁছেছেন রাষ্ট্রপতি।

সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট (এসকিঊ ৬৪৬) রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় সকাল ৬টা ৩১ মিনিটে হানেদা আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।

জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা, জাপানের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ সহকারী কেনজিরো মোনজা এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বিমান বন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।

রাষ্ট্রপতির সহধর্মিনী রাশিদা খানম, তাঁর পুত্র রেজওয়ান আহমদ তৌফিক এমপি, মোহাম্মদ আফজাল হোসেন এমপি এবং বঙ্গভবন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁর সফরসঙ্গী রয়েছেন।

জাপানে অবস্থানকালে তাঁর সফরের প্রথম দিনে রাষ্ট্রপতি গতকাল বিকালে টোকিও বে আকুয়া লাইন (ট্রান্স টোকিও বে হাইওয়ে) পরিদর্শন করেন।

তিনি বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ হাউজে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের দেয়া নৈশভোজে যোগ দেন।

আগামীকাল (২৩ অক্টোবর) রাষ্ট্রপতি হামিদ জাপানের দ্বিতীয় বৃহত্তম নগরী ইয়োকোহামা সফর করবেন। একই দিন টোকিও’র হোটেল নিউ ওটানিতে কসোভোর প্রেসিডেন্ট হাশিম থাওই বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে সাক্ষাত করবেন।

আবদুল হামিদ হোটেল নিউ ওটানিতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে আয়োজিত একটি ভোজসভায় অংশ নেবেন।

দেশে ফেরার পথে রাষ্ট্রপতি দুই দিনের সফরে সিঙ্গাপুর অবস্থান করবেন। ২৭ অক্টোবর রাত ১১টা ৪০ মিনিটে রাষ্ট্রপতি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.