Advertisement
জুমবাংলা ডেস্ক :  মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার একটি বাড়িতে অভিযান চালিয়ে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফীল হিন্দাল শারক্বীয়ার আমিরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)। এ সময় তাদের কাছ থেকে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

আজ সোমবার (২৪ জুলাই) ভোরে লৌহজং উপজেলার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আনম ইমরান খান।

গ্রেপ্তারকৃতরা হলেন জামাতুল আনসার ফীল হিন্দাল শারক্বীয়ার আমীর মো. আনিসুর রহমান ও মাহমুদ। বাকি আরেকজনের নাম নিশ্চিত করা যায়নি।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে জানা গেছে, জামাতুল আনসার ফীল হিন্দাল শারক্বীয়া জঙ্গি সংগঠনের সদস্যরা মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার একটি বাড়িতে দীর্ঘদিন ধরে অবস্থান করে তাদের কার্যক্রম চালাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে অভিযান চালানো হয়। এ সময় ওই সংগঠনের আমিরসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে জঙ্গি সংগঠনের সদস্যরা র‍্যাবের হেফাজত রয়েছে।

প্রশ্নফাঁস: বুয়েট শিক্ষক নিখিলসহ ১৬ জনের বিচার শুরু

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.