ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক (ঢাবি) ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি) জানিয়েছেন, মাইগ্রেনের ব্যথার কারণে আগের রাতে দ্রুত ঘুমিয়ে পড়েছিলেন। ভোরে উঠে তিনি দেখেন, জামায়াত আমিরের সেই টুইটার (এক্স) স্ট্যাটাস নিয়ে তার ইনবক্স বার্তায় ভরে গেছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এমন তথ্য জানান তিনি।
স্ট্যাটাসে শেহরীন আমিন ভূঁইয়া লেখেন, ‘মাইগ্রেনের ব্যথার কারণে কালকে আর্লি ঘুমিয়েছি। ভোরে উঠে দেখি জামায়াত আমিরের টুইটার স্ট্যাটাস নিয়ে আমার ইনবক্সে ঝড়। কী একটা অবস্থা। আপনারা একটু ধৈর্য ধরেন। আমার তো একটা সন্তান আছে, স্কুলে পাঠালাম। চাকরি আছে, সেখানে যাওয়ার জন্য রেডি হব। তার আগে, আজকে দিনের রান্না, ঘরের কাজ গুছাব। এরপরে, ফেসবুক নিয়ে বসব—কে কী বললেন, কেন বললেন এসব চর্চা করতে।’
তিনি আরও লেখেন, ‘ততক্ষণ দয়া করে একটু ধৈর্য ধরে বসে থাকেন, যেহেতু আমার কাছে জবাবদিহিতা চাওয়া ছাড়া আপনাদের দিনে রাতে আর কোনো কাজ নাই।’
জানা যায়, গতকাল শনিবার (৩১ জানুয়ারি) রাতে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেলের একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে এক্স অ্যাকাউন্ট থেকে সেই পোস্ট সরিয়ে নেওয়া হয়।
আরও পড়ুন
এ বিষয়ে বিবৃতি দিয়ে জামায়াত জানিয়েছে, সাইবার হামলা করে অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়েছে এবং জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


