বগুড়া-৬ (সদর) আসনে ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২ নাম্বার ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি নাসিরুল ইসলাম আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে তাকে আটক করা হয়। আটক নাসিরুল বৃন্দাবনপাড়া এলাকার আ: রহিমের ছেলে।

জামায়াত নেতা আটক

Advertisement

বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার জানান, আটক জামায়াত নেতা নাসিরুলের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন নেতাকর্মী ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রবেশ করেন। খবর পেয়ে সেখানে গিয়ে জামায়াত নেতা নাসিরুলকে পাওয়া যায়।

তিনি বলেন, তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তাঁরা জানিয়েছেন রাতে পোলিং এজেন্টের তালিকা প্রিজাইডিং অফিসার দিতে কেন্দ্রে এসেছিলেন। তবে রাতে তালিকা দেওয়ার সুযোগ নেই বলেও জানান এ কর্মকর্তা।

বগুড়া শহর জামায়াতের যুব বিভাগের সম্পাদক আব্দুস সালাম তুহিন বলেন, শুধুমাত্র পোলিং এজেন্টের নামের তালিকা দিতে প্রিজাইডিং কর্মকর্তার কাছে গিয়েছিলেন জামায়াতের কর্মীরা। সেখানে বিএনপি নেতাকর্মীরা মব তৈরি করে জামায়াত নেতাকে আটক করিয়েছেন।

এবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

এদিকে বিএনপি নেতা তৌহিদুল ইসলাম বিটু বলেন, রাতের বেলা কি কারণে তারা ভোটকেন্দ্রে আসে তা বোধগম্য নয়। পাশাপাশি এসব দূর্বৃত্তদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.