Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় জাল টাকার মামলা, পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে চার্জগঠন
জাতীয়

জাল টাকার মামলা, পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে চার্জগঠন

By Shamim RezaAugust 23, 20212 Mins Read

জাল টাকার মামলা, পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে চার্জগঠন

Advertisement

জুমবাংলা ডেস্ক : অস্ত্র মামলায় দ-প্রাপ্ত নরসিংদী জেলা যুব মহিলা লীগের (বর্তমানে বহিষ্কৃত) সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মো. মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীসহ চারজনের বিরুদ্ধে জাল টাকার বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় চার্জগঠন করেছেন আদালত। গতকাল রবিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাসিবুল হক আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে এ চার্জগঠনের আদেশ দেন। একই সঙ্গে আগামী ১৩ অক্টোবর মামলাটিতে সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন মর্মে জানিয়েছেন পাপিয়ার আইনজীবী শাখাওয়াত উল্ল্যাহ ভুইয়া।

মামলার অপর দুই আসামি হলেন সাব্বির খন্দকার ও শেখ তায়িবা নূর। শুনানিকালে অস্ত্র আইনের মামলায় ২৭ বছর করে কারাদ-প্রাপ্ত পাপিয়া ও তার স্বামীকে কারাগার থেকে আদালতে হাজির করে করাকর্তৃপক্ষ। এর আগে গত বছর ১২ অক্টোবর এ দম্পতিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালত অস্ত্র মামলায় ২৭ বছর করে কারাদণ্ড প্রদান করেন।

২০২০ সালের ২২ ফেব্রুয়ারি ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুজন সঙ্গীসহ পাপিয়া এবং তার স্বামীকে আটক করে র‌্যাব-১। ওই সময় তাদের কাছ থেকে

সাতটি পাসপোর্ট, দুই লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ টাকার জাল নোট, ১১ হাজার ৪৮১ ডলার, শ্রীলংকা ও ভারতের কিছু মুদ্রা এবং দুটি ডেবিট কার্ড জব্দ হয়। পরে পাপিয়ার ফার্মগেটের ফ্ল্যাটে অভিযান চালিয়ে সেখান থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ২০টি গুলি, পাঁচ বোতল বিদেশি মদ, ৫৮ লাখ ৪১ হাজার টাকা এবং বিভিন্ন ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড উদ্ধার করে র‌্যাব।

ওই ঘটনায় মাদক, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে শেরেবাংলানগর ও বিমানবন্দর থানায় ৩টি মামলা দায়ের করা হয়। পরে দুদক এ দম্পতির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের একটি মামলা করে। ৪টি মামলার মধ্যে অস্ত্র আইনের মামলায়ই প্রথম রায় ঘোষণা করেছে আদালত। চার্জগঠন হওয়া জাল টাকার মামলায় গত বছর ২৯ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব ১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল হক আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026
Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

July 30, 2026
রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

July 29, 2026

Latest News

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa