Advertisement
গোপাল হালদার,পটুয়াখালী: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মোঃ আহসান হাবিব খান বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোথাও জাল ভোটের প্রমান পেলে তাৎক্ষণিকভাবে প্রিজাইডিং, পোলিং, সহকারী প্রিজাইডিং অফিসারকে সাসপেন্ড করা হবে। এছাড়াও চাকরিচ্যুত করার জন্য যা যা করা দরকার তাই করা হবে।

বুধবার (২৭ ডিসেম্বর) পটুয়াখালী জেলা প্রশাসকের দরবারহলে আচরণ-বিধি ও অন্যান্য বিষয়ে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, এখন ছবি যুক্ত ভোটার তালিকা রয়েছে। ছবি মিলিয়ে ভোটারদের ভোট কেন্দ্রে প্রবেশ করতে হবে। একজন ব্যক্তিও যেন না বলে, আমার ভোট আগেই দেওয়া হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে দায়িত্ব ভাগ করে নেন কোথাও যেন জাল ভোট না দেওয়া হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ করতে বয়স্ক বয়স্ক কমিশনাররা শুধু জীবনটা দেয়া ছাড়া সকল কিছু করছেন। দেশের বিভিন্ন প্রান্তে ছুটে চলছেন। সকলের সহযোগিতায় পৃথিবীর কাছে, নিজের বিবেকের কাছে প্রমাণ করতে পারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভবিষ্যতের জন্য অনুকরণীয়, অনুসরণীয় পাথীয় হয়ে থাকে যেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো কুতুবুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বরিশাল অতিরিক্ত ডিআইজ মোঃ শহিদুল্লাহ্, পটুয়াখালী পুলিশ সুপার সাইদুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান সহ পটুয়াখালী ও বরগুনা জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ উপস্থিত ছিলেন।

স্ট্রাইকিং ফোর্স মাঠে নামলে পরিস্থিতির আরও উন্নতি হবে : ইসি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.