Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা বডিবিল্ডার জাহিদের পাশে থাকার ঘোষণা ব্যারিস্টার সুমনের
খেলাধুলা

বডিবিল্ডার জাহিদের পাশে থাকার ঘোষণা ব্যারিস্টার সুমনের

By Saiful IslamDecember 25, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক : সম্প্রতি জাহিদ হাসান শুভ নামের এক বডি বিল্ডাস ‘মনকমানি জাতীয় শরীর গঠন প্রতিযোগিতায়’ ফেডারেশনের দুর্নীতি ও অব্যবস্থাপনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, আসরের সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণে রানার্সআপ ঘোষণা করা হয় জাহিদ হাসান শুভকে। তবে আয়োজকদের সেই সিদ্ধান্তে অসন্তুষ্ট হন শুভ। এর পরপরই অর্জিত পুরস্কারকে লাথি মেরে ফেলে দিতে দেখা যায় জাতীয় পর্যায়ে চারবার স্বর্ণজয়ী সেই বডি বিল্ডারকে।
বডি বিল্ডার জাহিদ-ব্যারিস্টার সুমন

Advertisement

এবার জাহিদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় মুখ ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। আজ রবিবার দুপুরে ব্যারিস্টার সুমন তার ফেসবুক পেইজে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, ‘ব্যাক্তিগতভাবে আমি খেলাধুলায় উগ্রতাকে সমর্থন করিনা। তবে দুর্নীতি ও অব্যাবস্থাপনায় জর্জরিত ফেডারেশনের বিরুদ্ধে যখন অভিযোগ আসে, তখন মানুষের ক্ষোভে ফেটে পড়াটা স্বাভাবিক’।

এই প্রসঙ্গে আলোচিত সেই বডি বিল্ডার শুভ বলেন, ‘টাকা-পয়সা বড় কথা নয়। আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে। আসর শুরুর আগে আমি চারদিন পানি খাইনি। এমন ঘটনা কিডনিকে শেষ করে দিতে পারে। এর জন্য মস্তিষ্কের উপরও ব্যাপক চাপ আসে’।

তার বিরুদ্ধে কেমন অন্যায় হয়েছে, ব্যারিস্টার সুমনের এমন প্রশ্নের জবাবে শুভ জানান, ‘আমার শরীর এতো সুন্দর থাকার পরও আমাকে বিজয়ী ঘোষনা করা হয়নি। তবে কি আমি মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি বলে, আমার সাথে এমন অবিচার করা হয়েছে? শুধু আমি না, এর আগেও অনেক বডি বিল্ডারের সঙ্গে এমন ঘটনা ঘটেছে। তবে আমার লাথি মারার ঘটনাটি নিতান্তই আবেগের বশে হয়ে গিয়েছিল। আমার সেই লাথি ছিল দুর্নীতির বিরুদ্ধে। পরবর্তী প্রজন্ম যেন এমন অবিচার আর না পায়’।

শুভর সঙ্গে ফেডারেশনের এমন দুর্নীতির ঘোর প্রতিবাদ করে ব্যারিস্টার সুমন বলেন, ‘যে এলাকায় কৃতি সন্তানদের সম্মান দেওয়া হয় না, সেই এলাকায় নতুন করে আর কৃতি সন্তান পয়দা হয় না। এজন্যই আমি বডি বিল্ডিং ফেডারেশনকে অনুরোধ করব একজন শুভকে শেষ করে দিয়ে, আরেক শুভকে তৈরি করে দেখান’।

তাছাড়াও শুভকে আইনি সহায়তার কথাও ব্যক্ত করেন ব্যারিস্টার সুমন। বলেন, ‘ওর জন্য আইনি যতটুকু সাহায্য দরকার, আমি করব। সবাই জানুক, কিছু কিছু মানুষ এখনও শুভদের পক্ষে কাজ করে যাচ্ছে’।

প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের তত্ত্বাবধায়নে আয়োজন করা হয় মনকমানি জাতীয় শরীর গঠন প্রতিযোগিতা। ২০ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদের শেখ কামাল অডিটোরিয়ামে বসে তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা।

বিচারকদের সামনে পুরস্কারে লাথি, আজীবন নিষিদ্ধ বডিবিল্ডার জাহিদ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
শীর্ষ দশ দল

শীর্ষ দশ দলের মধ্যে বাদ পড়েছে শুধু একটি, কারা সেই দুর্ভাগা

July 3, 2026
অস্ট্রেলিয়া বনাম মিশর

ডালাসে যুদ্ধের দামামা, অস্ট্রেলিয়া বনাম মিশর

July 3, 2026
Japan

দক্ষিণ কোরিয়ার ‘মৃত ফুটবল’ জাগিয়ে তুলতে সমর্থকদের আলটিমেটাম

July 3, 2026

Latest News

শীর্ষ দশ দল

শীর্ষ দশ দলের মধ্যে বাদ পড়েছে শুধু একটি, কারা সেই দুর্ভাগা

অস্ট্রেলিয়া বনাম মিশর

ডালাসে যুদ্ধের দামামা, অস্ট্রেলিয়া বনাম মিশর

Japan

দক্ষিণ কোরিয়ার ‘মৃত ফুটবল’ জাগিয়ে তুলতে সমর্থকদের আলটিমেটাম

Kep

যে ‘গিরগিটি’ কৌশলে কেপ ভার্দেকে হারাবেন মেসিরা

Cotch

ছবি তোলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পুলিশের সঙ্গে মিশরের কোচের হাতাহাতি

ভোজিনিয়ার

মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনিয়ার

মেসি

বিমানবন্দরের চেকপয়েন্টে লাইটার জব্দ, হাসিতে ফেটে পড়লেন মেসি

রোনালদো

২ বার ‘বিসমিল্লাহ’ বলে পেনাল্টিতে গোলের দেখা পেলেন রোনালদো

বিশ্বকাপে আর্জেন্টিনা

বিশ্বকাপে আর্জেন্টিনার বিশেষ সুবিধা পাওয়ার অভিযোগ, কড়া জবাব স্কালোনির

মাইক্রোচিপ

‘মাইক্রোচিপ’ বাঁচিয়ে দিল রোনালদোদের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa