Advertisement

স্পোর্টস ডেস্ক: মাহমুদুল্লাহ রিয়াদকে বিশ্রাম দিয়ে জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেওয়া হলো নুরুল হাসান সোহানকে। তবে আগের মতো সহ-অধিনায়কের আসনটি খালিই রাখা হলো। জিম্বাবুয়ে সফরে গিয়ে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচে দায়িত্ব সামলেছেন সোহান।

বোলারদের ওপর আস্থা অধিনায়ক মাহমুদুল্লাহর
ফাইল ছবি

তবে ইনজুরিতে জিম্বাবুয়ে সিরিজ থেকে ছিটকে গেছেন নুরুর হাসান সোহান। শেষ ম্যাচে খেলতে পারবেন না টি-২০ নেতৃত্ব পাওয়া সোহান। তার জায়গায় দলে নেওয়া হয়েছে সাবেক টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। ওয়ানডে সিরিজ খেলতে আগেই দলের সঙ্গে জিম্বাবুয়ে সফরে গেছেন মাহমুদুল্লাহ। মঙ্গলবার (২ আগস্ট) অনুষ্ঠিত শেষ টি-২০ ম্যাচে খেলতে তার তাই সমস্যা নেই।

 

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.