Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় জি এম কাদের আপাতত জাপার দায়িত্ব পালন করতে পারবেন না
জাতীয় স্লাইডার

জি এম কাদের আপাতত জাপার দায়িত্ব পালন করতে পারবেন না

By Sibbir OsmanDecember 14, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্ব পালন সংক্রান্ত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদন নিষ্পত্তি করে দিয়েছেন আপিল বিভাগ। আজ বুধবার এই আদেশ দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ।

আপিল বিভাগের আজকের আদেশের পর জিয়াউল হক মৃধার আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ বলেন, হাইকোর্ট রুলসহ যে আদেশ দিয়েছিলেন, তা বাতিল করেছেন আপিল বিভাগ। ফলে জি এম কাদের দলের চেয়ারম্যান হিসেবে কাজ করতে পারবেন না।

তিনি বলেন, নিম্ন আদালতের দেওয়া নিষেধাজ্ঞার আদেশের বিরুদ্ধে জি এম কাদের করা আপিল দ্রুত শুনানি করতে বলা হয়েছে। আগামী ৯ জানুয়ারি জেলা জজ আদালতে এ সংক্রান্ত শুনানির তারিখ ধার্য রয়েছে।
জিএম কাদের

Advertisement

জি এম কাদেরের আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, জেলা জজ আদালতে জি এম কাদেরের করা আপিলটি ৯ জানুয়ারি শুনানি করতে বলেছেন আপিল বিভাগ। ফলে জি এম কাদের জাপার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন কি না, তা জানতে ৯ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে।

গত ৪ অক্টোবর জিয়াউল হক মৃধা দলীয় কার্যক্রমে জি এম কাদেরের অংশগ্রহণে নিষেধাজ্ঞা চেয়ে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মামলা করেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে ৩০ অক্টোবর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত গঠনতন্ত্রের আলোকে জি এম কাদেরকে দলীয় সিদ্ধান্ত গ্রহণ ও দায়িত্ব পালন থেকে বিরত রাখতে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন।

এ আদেশ প্রত্যাহার চেয়ে জি এম কাদের একই আদালতে আবেদন করেন, যা ১৬ নভেম্বর খারিজ হয়। এর বিরুদ্ধে জেলা জজ আদালতে আপিল করেন তিনি। এ আপিলের গ্রহণযোগ্যতার ওপর আগামী ৯ জানুয়ারি শুনানির জন্য দিন ধার্য করা হয়। এ অবস্থায় শুনানির তারিখ এগোনোর আবেদন করেন জি এম কাদের, সেটি ২৪ নভেম্বর খারিজ হয়। এর বিরুদ্ধে ২৮ নভেম্বর হাইকোর্টে আবেদন (রিভিশন) করেন জি এম কাদের।

শুনানি নিয়ে ২৯ নভেম্বর হাইকোর্ট রুলসহ আদেশ দেন। এই আদেশে ৩০ অক্টোবর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের দেওয়া অস্থায়ী নিষেধাজ্ঞার বিষয়টি স্থগিত করা হয়।

তবে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন জিয়াউল হক মৃধা। এর পরিপ্রেক্ষিতে ৩০ নভেম্বর চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন। জিয়াউল হক মৃধার করা আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। এর ধারাবাহিকতায় গত সোমবার আবেদনের ওপর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হয়।

২৬ মার্চের আগে বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa