
এ বিষয়ে বিশেষজ্ঞরা বলেছেন, একমাত্র সরকারি সঞ্চয়পত্র ছাড়া এফডিআরে কোনো বাধা নিয়ম নেই। তবে শুধু সঞ্চয়পত্রে একজন ব্যক্তি ৩০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে পারবে। এছাড়া এফডিআরের বিষয়ে কোনো নিয়ম নেই।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, একজন ব্যক্তি ব্যাংকে কত টাকা এফডিআর রাখতে পারবে এমন কোনো নিয়ম নেই। টাকার উৎস অনুযায়ী এক ব্যক্তি যতো ইচ্ছা এফডিআর করতে পারবে ব্যাংকে। সেক্ষেত্রে উৎসের প্রমাণাদি দিতে হবে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ বলেন, ব্যাংকে এফডিআর রাখার বিষয়ে আইন নেই। একজন ব্যক্তির আয়ের উপর সেটা নির্ভর করে। বৈধ পথে আয় দেখিয়ে যতো ইচ্ছা এফডিআর করা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



