
Advertisement
ইতিমধ্যে ম্যানেজার জিনেদিন জিদানের এমন আচরণ দেখে রিয়াল মাদ্রিদকে ‘হ্যান্ডস অফ’ সতর্কতা জারি করেছে প্যারিস সেইন্ট জার্মেই ক্লাবটি। শুধু তাই নয়, ভক্তদের পাশাপাশি এবার চুপ রইলেন না ফরাসি ক্লাবের ক্রীড়া পরিচালক, লিওনার্দোও।
পিএসজি পরিচালক লিওনার্দো স্প্যানিশ গণমাধ্যম মার্কায় জিদানকে ইঙ্গিত করে বলেন, তারা এখন শুধুই স্বপ্ন দেখছে। আর এ সমস্ত কিছু নিয়ে কথা বলার সময় এখন নয়। এমবাপ্পের সাথে আমাদের এখনও ২.৫ বছরের চুক্তি রয়েছে। সে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।
আর তাই জিদানের উচিৎ এই মুহূর্তটি নিয়ে এখন কোন ধরণের কথা না বলা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



