Advertisement

স্পোর্টস ডেস্ক : প্রথম ইনিংসেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিয়ে ফেলেছিল আফগানিস্তানের ব্যাটসম্যানরা। দ্বিতীয় ইনিংসে যেন বাকি ছিলো কেবল আনুষ্ঠানিকতা। সে কাজটিও বেশ দক্ষতার সঙ্গেই করেছেন আফগান বোলাররা। আর এতেই মিলেছে জিম্বাবুয়ের বিপক্ষে টানা অষ্টম জয়।

শুক্রবার ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচটিতে বাংলাদেশের কাছে ৩ উইকেটে হেরেছিল জিম্বাবুয়ে। ফলে আফগানিস্তানের বিপক্ষে জয়ব্যতীত অন্য কিছু ভাবার সুযোগই ছিলো না দলটির সামনে। এছাড়াও রশিদ খানের দলের বিপক্ষে টি-টোয়েন্টিতে নিজেদের প্রথম জয়ের মিশনও ছিলো এটি।

কিন্তু কোনোটিতেই সফল হতে পারল না হ্যামিল্টন মাসাকাদজার দল। আফগানদের করা ১৯৭ রানের জবাবে জিম্বাবুয়ে থেমেছে ৭ উইকেট হারিয়ে ১৬৯ রানে। ২৮ রানের এ জয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে জিম্বাবুয়ের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে এখন ৮-০ ব্যবধানে এগিয়ে রইলো আফগানিস্তান। এছাড়াও কুড়ি ওভারের ফরম্যাটের বিশ্বরেকর্ড, টানা ১১তম জয় এটি আফগানদের।

১৯৮ রানের বিশাল লক্ষ্য রান তাড়া করতে নেমে শুরু থেকেই পিছিয়ে পড়তে থাকে জিম্বাবুয়ে। ঝড়ো শুরুর পর ব্রেন্ডন টেলর আউট হন ১৬ বলে ২৭ রান করে। অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা ৩, ক্রেইগ আরভিন ১০ ও শন উইলিয়ামসন ০ রানে ফিরে গেলে ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে।

সেখান থেকে তাদের দলীয় সংগ্রহ ১৬৯ পর্যন্ত যাওয়া মূল কৃতিত্ব রেগিস চাকাভার। সাত নম্বরে নেমে মাত্র ২২ বলে ৪২ রান করেন তিনি। এছাড়া টিনোটেন্ডা মুতোম্বোজি ২০, রায়ান বার্ল ২৫, নেভিল মাদজিভা ১৫ ও কাইল জার্ভিস করেন ১৫ রান। আফগানদের পক্ষে ২টি করে উইকেট নেন রশিদ খান ও ফরিদ আহমেদ।

এর আগে টস জিতে আফগানিস্তানকে আগে ব্যাট করতে পাঠিয়েছিলেন জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। প্রতিপক্ষের আমন্ত্রণে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেন দুই আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ এবং হযরতউল্লাহ জাজাই।

দুজনের ৫.৪ ওভারের উদ্বোধনী জুটিতে আসে ৫৭ রান। ষষ্ঠ ওভারে ১৩ রান করে সাজঘরে ফেরেন জাজাই। পরের ওভারেই আক্রমণাত্মক খেলতে থাকা গুরবাজকে ফেরান শন উইলিয়ামস। আউট হওয়ার আগে মাত্র ২৪ বলে ৫ চার ও ২ ছয়ের মারে ৪৩ রান করেন অভিষিক্ত গুরবাজ।

তিন নম্বরে নামা নাজিব তারকাই এবং চার নম্বরে আসগর আফগান- দুজনই আউট হন সমান ১৪ রান করে। ইনিংসের ১৪তম ওভারে মাত্র ৯০ রানেই ৪ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় আফগানিস্তান। সেখান থেকে শেষের ৪০ বলে ১০৭ রান যোগ করেন নবী ও নাজিবউল্লাহ।

ঝড়েন শুরুটা করেছিলেন নবীই। টেন্ডাই চাতারার করা ১৭তম ওভারের শেষ চার বলে ৪টি ছক্কা মারেন তিনি। পরের ওভারের প্রথম তিন বলে ৩টি ছক্কা মারেন নাজিবউল্লাহও। শেষপর্যন্ত ৫ চার ও ৬ ছয়ের মারে নাজিব ৩০ বলে ৬৯ রান করে অপরাজিত থাকেন। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ১৮ বলে ৩৮ রান করেন নবী

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.