
প্রথম টি-২০ তে দাপটে জয়ের পরও সিরিজ নির্ধারণী ম্যাচে একাদশে কিছুটা পরিবর্তন আসতে পারে। বিশ্রাম দেয়া হতে পারে ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে। তার স্থানে আরেক বাঁহাতি ব্যাটসম্যান মোহাম্মদ নাঈম শেখকে খেলানোর কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। এছাড়া শফিউল ইসলামের জায়গায় খেলতে পারেন আল-আমিন হোসেন।
সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেটি সামনে রেখে তরুণদের পরখ করে দেখতে চায় দল। তাই মূলত কয়েকটি স্থানে রদবদলের চিন্তা করছে টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ
১. মোহাম্মাদ নাঈম শেখ/তামিম ইকবাল
২. লিটন দাস
৩. সৌম্য সরকার
৪. মুশফিকুর রহিম (উইকেটরক্ষক)
৫. আফিফ হোসেন ধ্রুব
৬. মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক)
৭. মোহাম্মাদ সাইফউদ্দিন
৮. আমিনুল ইসলাম বিপ্লব
৯. আল-আমিন হোসেন/শফিউল ইসলাম
১০. মুস্তাফিজুর রহমান
১১. মেহেদী হাসান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



