Advertisement
জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জের চাষাঢ়ায় জিয়া হল ভেঙে সেই স্থানে নতুন ভবন তৈরি করে ‘৬ দফা ভবন’ নাম করার দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।

স্থানটি বঙ্গবন্ধুর ৬ দফা ঘোষণার স্মৃতিবিজড়িত স্থান উল্লেখ করে তিনি এ দাবি জানান।

রবিবার (৪ ফেব্রুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্ন-উত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নে শামীম ওসমান এ দাবি উত্থাপন করেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

শামীম ওসমান বলেন, ‘যারা জাতির পিতার ৬ দফার সঙ্গে যুক্ত ছিলেন সেই সিনিয়র নেতারা এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। জাতির পিতা নারায়ণগঞ্জে গিয়ে ৬ দফা ঘোষণা করেছিলেন। ‘বালুর মাঠ’ নামে সেখানে একটি মাঠ ছিল। ঘোষণা দেওয়ার পর তিনি (বঙ্গবন্ধু) গ্রেপ্তার হয়েছিলেন। জিয়াউর রহমান ক্ষমতায় এসে সেই স্মৃতি ভুলিয়ে রাখতে সেখানে ‘নারায়ণগঞ্জ মিলনায়তন’ নামে একটি অডিটোরিয়াম করেন। আমরা বাধা দিয়েছিলাম, মার খেয়েছিলাম, আমাদের মধ্যে অনেকে জেলেও গিয়েছিল। কিন্তু আমরা ঠেকাতে পারিনি।’

তিনি বলেন, তারপর খালেদা জিয়া এসে সেটাকে আবার ‘জিয়া হল’ নাম দেন। তার (জিয়ার) একটা বিশাল ছবি টানিয়ে পাথরের মূর্তি দিয়ে ওখানে রাখা হয়েছে। এই জায়গাটি হচ্ছে জেলা প্রশাসকের অধীনে। জাতির পিতার পদচিহ্ন ওখানে পড়েছিল। ৬ দফা আমাদের স্বাধীনতার সনদ ছিল।

শামীম ওসমান মন্ত্রীর (স্থানীয় সরকার) দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘আমরা চাই, ওখানে- নারায়ণগঞ্জে আপনার তত্ত্বাবধানে, জেলা পরিষদের মাধ্যমে একটি ভবন হোক এবং সেই ভবনের নাম ‘৬ দফা ভবন’ রাখা হোক। এ ব্যাপারে আমরা একটি চিঠি আপনাকে দিলে, আপনি দ্রুত গতিতে সম্পন্ন করবেন কি না।’

এই দাবি নারায়ণগঞ্জবাসীর প্রাণের দাবি বলেও সংসদে উল্লেখ করেন শামীম ওসমান।

জুয়ার অ্যাপস নিয়ে যা বললেন পলক

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.