Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী কাল
জাতীয় রাজনীতি

জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী কাল

By Hasan MajorMay 29, 20202 Mins Read

জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী কাল

Advertisement
জুমবাংলা ডেস্ক: বিএনপি শনিবার দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী পালন করবে। খবর ইউএনবি’র।

দিবসটি উপলক্ষে বিএনপি ও বিএনপিপন্থী সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো অনলাইন আলোচনা সভা এবং দরিদ্রদের মধ্যে খাবার ও কাপড় বিতরণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

জিয়াউর রহমান ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে কিছু সেনা অফিসার কর্তৃক খুন হন।

১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার বাগবাড়িতে জন্মগ্রহণ করা জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় সেক্টর কমান্ডার ছিলেন।

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করতে বিএনপি বুধবার ১২ দিনের কর্মসূচি ঘোষণা করে।

কর্মসূচিগুলো ৩০ মে থেকে শুরু হয়ে ১০ জুন শেষ হবে। এগুলো সবই করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে পালন করা হবে।

কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল ৬টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হবে।

বেলা ১১টায় ঢাকার শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শুধুমাত্র বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সামাজিক দূরত্ব বজায় রেখে শ্রদ্ধা নিবেদন এবং বিকাল সাড়ে ৩টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সভা হবে।

এ ছাড়া ১ জুন থেকে ১০ জুন পর্যন্ত জিয়াউর রহমানের কর্মকাণ্ডের ওপরে বিষয়ভিত্তিক অনলাইন আলোচনা সভা হবে।

দলের ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তরের আয়োজনে ওয়ার্ডে ওয়ার্ডে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ এবং আর্থিক সহায়তা দেয়া হবে।

দলীয় নেতা-কর্মীরা সামাজিক দূরত্ব  বজায় রেখে জনসমাগম ছাড়াই এসব সামগ্রী বিতরণ করবেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
পুলিশ

পুলিশ কনস্টেবল সাইদুলের মরদেহ উদ্ধার

July 17, 2026
মির্জা ফখরুল

আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনোই সংস্কারের কথা বলিনি: মির্জা ফখরুল

July 17, 2026
বৃষ্টি

দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি, কিছু স্থানে ভারী বর্ষণের শঙ্কা

July 17, 2026

Latest News

পুলিশ

পুলিশ কনস্টেবল সাইদুলের মরদেহ উদ্ধার

মির্জা ফখরুল

আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনোই সংস্কারের কথা বলিনি: মির্জা ফখরুল

বৃষ্টি

দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি, কিছু স্থানে ভারী বর্ষণের শঙ্কা

Rain

লঘুচাপ এখন আরও শক্তিশালী, বৃষ্টি নিয়ে যা জানা গেল

Fish

বৃষ্টির প্রভাব পড়েছে মাছ-সবজি-ডিম ও মুরগির দামে

স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যাদুর্গতদের পাশে থাকার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

Hamidur Rahman

ঝিনাইদহে সরিয়ে ফেলা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য!

EC

নতুন ভোটার হওয়ার সুযোগ, সময় ১৫ দিন

Ortho Minister

পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকবে সরকার : অর্থমন্ত্রী

Mirza

আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনও সংস্কারের কথা বলিনি : মির্জা ফখরুল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa