
হাইকোর্ট গত ২৮ ডিসেম্বর ৬ মাসের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ স্থগিত করেন। একইসঙ্গে ওই বিদ্যালয় দুটির নাম পরিবর্তনের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। শিক্ষা সচিব, রাজশাহী শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, রাজশাহী শিক্ষা বোর্ডের পরিদর্শক, জেলা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।
শহীদ জিয়াউর রহমান গালর্স হাইস্কুলের নাম পরিবর্তন করে রাখা হয় সুখানপুকুর বন্দর গালর্স হাইস্কুল। আর গাবতলী শহীদ জিয়া হাইস্কুলের পরিবর্তন করে নামকরণ করা হয় গাবতলী পূর্বপাড়া হাইস্কুল। শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন শহীদ জিয়াউর রহমান গালর্স হাইস্কুলের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. এনামুল হক এবং গাবতলী শহীদ জিয়া হাইস্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মোর্শেদ মিল্টন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



