Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা জুতার ছাপ থেকেই পুলিশের হাতে ধরা পরলো মিরাজের বাসার চোর
খেলাধুলা

জুতার ছাপ থেকেই পুলিশের হাতে ধরা পরলো মিরাজের বাসার চোর

By Sibbir OsmanMarch 8, 2020Updated:March 8, 20202 Mins Read

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের ফ্ল্যাটে চুরির ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পাশের ফ্ল্যাটে জমে থাকা ধুলার স্তরে পাওয়া জুতার ছাপকে সূত্র ধরে পাওয়া যায় চোরের পরিচয়।
জুতার ছাপ থেকেই পুলিশের হাতে ধরা পরলো মিরাজের বাসার চোর

Advertisement

চোর দূরের কেউ নয়, ওই বাড়ির থাই গ্লাস সহকারী সোহেল রানা। যোগসাজশ পাওয়া গেছে বাড়ির দারোয়ানেরও।

পুলিশ সূত্রে জানা যায়, মিরাজের বাসায় চুরি হয় গত ২০ ফেব্রুয়ারি। এ ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি দেখতে পান পাশের ফ্ল্যাটটি খালি পড়ে আছে। সেখানে টাইলসের ওপর জমে থাকা ধুলার স্তরে জুতার দাগ দেখতে পান তিনি।

মোবাইল ফোনে সেই দাগের ছবি তোলেন। ছবি পরীক্ষা করে তিনি দেখতে পান জুতার তলায় ‘এআর-৭’ লেখা। এরপর তিনি মার্কেটে গিয়ে খোঁজ করে জানতে পারেন কোন কম্পানির স্যান্ডেলের নিচে এমন নম্বর থাকে।

ওই জুতার দাগকে সূত্র ধরে তিনি সাদা পোশাকে ওই বাড়ির আশপাশে তিন দিন নজর রাখেন। গত ৪ মার্চ সন্ধ্যায় তিনি দেখতে পান বাড়ির থাই গ্লাস সহকারী সোহেল রানার পায়ে ওই রকম জুতা রয়েছে। সঙ্গে সঙ্গে তাকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে চুরির রহস্য।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাশে নির্মাণাধীন একটি বাড়ির বাথরুমের ওপরে থাকা স্টোর এবং তার পল্লবীর বাসা থেকে ১৩ ভরি স্বর্ণালংকার, হীরা ও ইমিটেশনের গহনা উদ্ধার করা হয়।

সোহেল রানা জানায়, সে জানত না ফ্ল্যাটটি ক্রিকেটার মিরাজের। সে বাড়ির থাই গ্লাসের কাজ করে। তিন বছর ধরে এই ভবনে ১১ হাজার টাকা বেতনে চাকরি করছে। জানালার গ্রিলের নাট খুলে ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করে সোহেল রানা। ভেতরে গিয়ে দেয়ালে টাঙানো ছবি দেখে সে বুঝতে পারে যে এটি ক্রিকেটার মিরাজের বাসা।

পরে সে লাইট জ্বালায় এবং গরম লাগার কারণে ফ্যানও চালু করে। দুই ঘণ্টা বাসায় থেকে সে আলমারির ড্রয়ার ভাঙে। বিভিন্ন জায়গায় টাকা ও স্বর্ণালংকারের সন্ধান করে। পরে যা পায় তা নিয়ে বেরিয়ে যায়। তবে বেরিয়ে যাওয়ার সময় ফ্যান ও লাইট বন্ধ করতে ভুলে যায়।

পুলিশ জানায়, বিজয় রাকিন সিটিতে ১১০ টি ফ্ল্যাট রয়েছে। তার মধ্যে ২০-২২ টি ফ্ল্যাটে লোকজন উঠেছে। বাকিগুলো এখনো ফাঁকা। এ ঘটনার সঙ্গে বাড়ির দারোয়ান জামাল উদ্দিনও জড়িত রয়েছে বলে স্বীকার করেছে সোহেল রানা।

পলাতক জামাল উদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এসআই এমদাদুল হক জানান, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর সোহেল রানাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026
Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

July 21, 2026

Latest News

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

দি মারিয়ার বার্তা

এবার মেসিদের জন্য দি মারিয়ার বার্তা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa