
আন্তর্জাতিক ডেস্ক : আইসল্যান্ডের একটি আগ্নেয়গিরি জেগে উঠেছে। শুক্রবার সে দেশের আবহাওয়া দপ্তর জানিয়েছে, রিকজাভিক থেকে কয়েক কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে পার্বত্য এলাকায় আগ্নেয়গিরিটি অবস্থিত
ফাগরাডালসফল আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের তথ্য পাওয়া গেছে ওয়েবক্যাম এবং স্যাটেলাইট ইমেজের সাহায্যে। প্রায় আটশ বছর আগে আগ্নেয়গিরিটি সক্রিয় ছিল। খবর বিবিসির।
বিবিসির ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, আইসল্যান্ডে গত ২১ দিতে অন্তত ৪০ হাজার বার ভূমিকম্প হয়েছে। এ কারণে আগ্নেয়গিরি সক্রিয় হয়ে ওঠার আভাস আগে থেকেই পাওয়া যাচ্ছিল।
এর আগে ২০১০ সালে আইসল্যান্ডের আরেকটি আগ্নেয়গিরি সক্রিয় হয়ে ওঠে। ওই ঘটনার পর ইউরোপ জুড়ে বিমান চলাচল বন্ধ হয়ে যায়।
তবে এই আগ্নেয়গিরি তেমন একটা ছাই ও ধোঁয়া উদগিরণ হচ্ছে না। ফলে বিমান চলাচলে ব্যাঘাত না ঘটারই সম্ভাবনা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


