Advertisement

স্পোর্টস ডেস্ক: বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ডের তালিকায় আছে বাংলাদেশ। প্রতিটি বছরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জন্য বরাদ্দ হয় নজরকাড়া বাজেট।এবারও তার ব্যতিক্রম ঘটেনি। আগামী ২০১৯-২০ সালের জন্য বেশ বড় অঙ্কের বাজেট ঘোষণা করেছে সংস্থাটি। ২০১৯-২০ সালের জন্য বিসিবির বাজেট বরাদ্দ করা হয়েছে ২৪৩ কোটি টাকা। আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

রুদ্ধদার বোর্ড মিটিং শেষে গণমাধ্যমে বিসিবির বাজেটের বিষয়টি জানান পাপন। একই সঙ্গে বাংলাদেশ দলের আগামী পেস ও স্পিন কোচের নামও জানান তিনি। বাংলাদেশ ক্রিকেট দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পাচ্ছেন মাত্র ছয়টি টেস্ট ম্যাচ খেলা কার্ল ল্যাঙ্গেভেল্ট। দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার দুই বছর মেয়াদী চুক্তিতে নিয়োগ পেতে যাচ্ছেন।

১৯৭৪ সালে দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া কার্ল ল্যাঙ্গেভেল্ট তার দেশের হয়ে ছয়টি টেস্ট ও ৭২টি ওয়ানডে খেলেছেন। টেস্ট ক্রিকে’টে তার উইকেট সংখ্যা ১৬। অন্যদিকে ওয়ানডে ক্রিকে’টে তিনি ১০০টি উইকেট শিকার করেন। এ ছাড়া টি-টোয়েন্টি ক্রিকে’টে নয় ম্যাচ খেলে তিনি পেয়েছেন ১৭ উইকেট।

ল্যাঙ্গেভেল্ট এর আগে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন। আর স্পিন কোচ হিসেবে আসছেন কোচ হয়ে আসবেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ও স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি। আসন্ন ভারত সিরিজের আগে টাইগার স্পিনারদের দায়িত্ব নেবেন তিনি। কাজ করবেন আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।

১৯৯৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১৮ বছর বয়সে টেস্ট অভিষেক ঘটে ভেট্টোরির। একই বছর শ্রীলংকার বিপক্ষে ওয়ানডেতেও অভিষেক ঘটে তার। ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে নিউজিল্যান্ডের হয়ে খেলেছেন সর্বোচ্চ ১১৩টি টেস্ট ম্যাচ। ৩৬২ উইকেট নেয়ার পাশাপাশি ৪ হাজার ৫৩১ রান করেছেন, যার মধ্যে আছে ছয়টি সেঞ্চুরি। কপিল দেব ও ইয়ান বোথামের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে ৩০০ টেস্ট উইকেট নেয়ার পাশাপাশি ৪ হাজার রান করার কীর্তি গড়েন ৩৬ বছর বয়সী এ বাঁহাতি স্পিনার। ওয়ানডেতে দারুণ উজ্জ্বল ভেট্টোরি। ২৯৫ ম্যাচে ৩০৫ উইকেট নেয়ার পাশাপাশি ২ হাজার ২৫৩ রান করেছেন তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.