Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home জেরুসালেমে ইহুদিদের পতাকা মিছিল, হুঁশিয়ারি দিল হামাস
আন্তর্জাতিক

জেরুসালেমে ইহুদিদের পতাকা মিছিল, হুঁশিয়ারি দিল হামাস

By Saiful IslamJune 13, 20212 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : কয়েক সপ্তাহ ধরে স্থগিত থাকার পর ইসরায়েলি পতাকা নিয়ে মিছিলের অনুমতি দেওয়া হয়েছে দেশটিতে। ইসরায়েলের চরমপন্থী ইহুদিদের আয়োজিত এ উসকানিমূলক পতাকা মিছিলের আয়োজনে ছিলেন দেশটির মন্ত্রী ও নেসেট সদস্যরা। ইসরায়েলের পুলিশ তাদেরকে ইসরায়েলি পতাকা হাতে নিয়ে এ মিছিল করার অনুমতি দেয়। এ ধরনের উসকানিমূলক মিছিল আয়োজন করায় ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে হামাস। তারা যুদ্ধবিরতি চুক্তি ভাঙারও হুমকি দিয়েছে। ইসরায়েলি সংবাদপত্র হারেটৎজ শুক্রবার এ প্রতিবেদন প্রকাশ করেছে।

হারেটৎজের প্রতিবেদন মতে, ইসরায়েলিদের এ পতাকা মিছিল মঙ্গলবার শুরু হবে। শুধু তাই নয়, এ পতাকা মিছিলের আয়োজকদের পরিকল্পনা অনুসারে, এ মিছিলটি পবিত্র জেরুজালেম শহরের মুসলিম বসতির মধ্য দিয়ে যাবে। তারপর এ মিছিলটি দামেস্ক গেটে পৌঁছবে, মূলত এ এলাকাটি ছিল ফিলিস্তিনি ও ইসরায়েলি পুলিশের মধ্যকার সংঘাতের সবচেয়ে উত্তপ্ত স্থান। এ উসকানিমূলক মিছিলটি দামেস্ক গেট থেকে জাফ্ফা গেট পর্যন্ত যাবে। তারপর এ মিছিলটি মসজিদে আল-আকসার পশ্চিম দেয়ালের দিকে অগ্রসর হবে।

পতাকা মিছিলের আয়োজকরা বলেন, ‘এ মিছিল আয়োজনে সহযোগিতা করায় আমরা ইসরায়েলি পুলিশ, পুলিশ কমিশনার আর জেরুজালেম জেলার প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমরা খুশি যে ইসরায়েলের পতাকাগুলো জেরুজালেমের সব স্থানে গর্বের সাথে উড়বে।’

হারেটৎজ সংবাদপত্রের তথ্যানুসারে ওই মিছিলের আয়োজকরা আরো বলেছেন, ‘আমরা ইসরায়েলের সব নাগরিকের প্রতি আহ্বান জানাচ্ছি যেন তারা মঙ্গলবার আমাদের সাথে ইসরায়েলি পতাকা নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন। এ মিছিলের মাধ্যমে তারা ইসরায়েলের বীরত্বের প্রশংসা করবেন এবং পবিত্র জেরুজালেম শহরে আনন্দের সাথে নাচবেন।’

এর আগে ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা পতাকা মিছিল করবে না। তারা ভয় পাচ্ছিল যে এ ধরনের মিছিল করলে গাজার ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো ক্ষিপ্ত হবে। তারা এ মিছিলের জবাবে ইসরায়েলের বিভিন্ন স্থানে রকেট হামলা করতে পারে বলে তারা শঙ্কিত ছিলেন। পরে চরমপন্থী ইহুদিদের চাপের কাছে নত হয়ে ইসরায়েলি প্রশাসন এ পতাকা মিছিলের অনুমতি দেয়।

এদিকে গাজায় হামাসের সহকারী প্রধান খলিল আল হায়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি বসতি স্থাপনকারীদের চরমপন্থা আর পতাকা মিছিল বন্ধ করা না হয় তাহলে এ ঠুনকো যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়বে।’ একই সময়ে হামাসের সামরিক শাখা বলেছে, আমরা আল-আকসা মসজিদ ও জেরুসালেমে ইসরায়েলি দখলদার শক্তি ও তাদের নেতাদের উসকানিমূলক ও আগ্রাসী পদক্ষেপগুলোর ওপর নজর রাখছি। আমরা আল-আকসার ক্ষতি করার বিষয়ে তাদের সতর্ক করছি। একই সঙ্গে জেরুজালেমের (ফিলিস্তিনি) মুক্ত রক্ষকদের অভিবাদনও জানানো হয়।

সূত্র : মিডলইস্ট মনিটর।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
'চেরি ব্লসম' উৎসব

অতিরিক্ত পর্যটকের চাপে জাপানে ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল

February 6, 2026
উটকে দেয়া হবে পাসপোর্ট

উটের জন্য পাসপোর্ট চালু করল সৌদি আরব

February 5, 2026
ভারতীয় ভিসা

ভারতীয় ভিসার জন্য নতুন নিয়মে যেভাবে করবেন আবেদন

February 5, 2026
Latest News
'চেরি ব্লসম' উৎসব

অতিরিক্ত পর্যটকের চাপে জাপানে ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল

উটকে দেয়া হবে পাসপোর্ট

উটের জন্য পাসপোর্ট চালু করল সৌদি আরব

ভারতীয় ভিসা

ভারতীয় ভিসার জন্য নতুন নিয়মে যেভাবে করবেন আবেদন

ভারতে তিন বোন

ভারতে তিন বোনের আত্মহত্যা, যা জানা গেল

সতর্কবার্তা শি'র

যুক্তরাষ্ট্রকে সাবধান হওয়ার সতর্কবার্তা শি’র

ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প

ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন ট্রাম্প

ভারত ম্যাচ বয়কট

ভারত ম্যাচ বয়কটের পেছনে বাংলাদেশ নাকি অন্য ইস্যু, জানালেন পাক প্রধানমন্ত্রী

সরকারের কাছে ফেরত

ভেনেজুয়েলাকে ৫০ কোটি ডলার বুঝিয়ে দিল যুক্তরাষ্ট্র

১৬২ জন নিহত

এক গ্রামে ১৬২ জনকে হত্যা করল বন্দুকধারীরা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.