Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা জোকোভিচকে হাতছানি দিচ্ছে ৫২ বছরের পুরোনো রেকর্ড
খেলাধুলা

জোকোভিচকে হাতছানি দিচ্ছে ৫২ বছরের পুরোনো রেকর্ড

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 26, 20213 Mins Read
জোকোভিচকে হাতছানি দিচ্ছে ৫২ বছরের পুরোনো রেকর্ড
ফাইল ছবি
Advertisement

স্পোর্টস ডেস্ক: ইতিহাস গড়ার হাতছানি দিচ্ছে টেনিসে পুরুষদের ব়্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা নোভাক জোকোভিচকে। ইউএস ওপেনের শিরোপা জিতলেই তিনি জিতবেন তার টেনিস ক্যারিয়ারের প্রথম ক্যালেন্ডার ইয়ার গ্রান্ড স্ল্যাম। এর আগে এই মৌসুমের অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন জিতে ক্যালেন্ডার ইয়ার গ্রান্ড স্ল্যামের খুব কাছাকাছি অবস্থান করছেন সার্বিয়ান এই টেনিস তারকা।

জোকোভিচ যদি ২০২১ ইউএস ওপেনের শিরোপা জিততে পারেন তবে তিনি হবেন ১৯৬৯ সালের পর এমনটা করে দেখানো প্রথম ক্রীড়াবিদ। ১৯৬৯ সালে কিংবদন্তি রড লেভারের একই বছরে চারটি মেজর শিরোপা (অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বল্ডন ও ইউএস ওপেন) জেতা ছিল পুরুষ একক গ্রান্ড স্লামে এই কীর্তি গড়ার সর্বশেষ নজির। এবার সময়ের অন্যতম সেরা জোকোভিচের সামনে সুযোগ এসেছে সেই খাতায় নাম লেখানোর।

৩৪ বছর বয়সী জোকোভিচের অন্যতম প্রতিদ্বন্দী রজার ফেদেরার ও রাফায়েল নাদাল না থাকায় এটাই তার জন্য নিজের ক্যারিয়ারের ২১তম গ্রান্ড স্ল্যাম শিরোপা জয়ের মোক্ষম সুযোগ। যদিও নিজেদের প্রমাণের স্বপ্নে বিভোর তরুণরাও চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন অভিজ্ঞ জোকোভিচকে। এই তরুণদের দলে আছেন রাশিয়ার দানিল মেদভেদেভ, গ্রিসের স্টেফানোস সিটসিপাস এবং অলিম্পিকজয়ী জার্মান আলেক্সান্ডার জভেরেভ।

২০২১ মৌসুমের পুরোটা জুড়েই দুর্দান্ত নোভাক। তার এই সাফল্যের পেছনের কারণ খুঁজতে গেলে ফিরে যেতে হবে গত বছরের ইউএস ওপেনে। চতুর্থ রাউন্ডের খেলায় দুর্ভাগ্যবশত জোকোভিচের সজোরে হাঁকানো একটি শটে একজন লাইন অফিসিয়ালকে গুরুতর আহত হন। জোকোভিচের ব্যাট থেকে বলটি সোজা ওই অফিসিয়ালের গলায় আঘাত হানে। এই ঘটনায় টুর্নামেন্ট থেকে বাদ পড়েন তিনি।

এমন অনাকাংখিত ঘটনায় বাদ পরার আক্ষেপ ঘুচাতেই কিনা এবার অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মেদভেদেভকে ও ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে সিটসিপাসকে হারিয়ে জোড়া উইম্বল্ডন জিতেন নোভাক জোকোভিচ। ইতালির মাতেও বেরেত্তেনিকে উইম্বল্ডন ফাইনালে হারিয়ে আরও এগিয়ে যান নিজের প্রথম ক্যালেন্ডার ইয়ার গ্রান্ড স্ল্যাম অর্জনের পথে।

নিজের স্বপ্ন নিয়ে জোকোভিচ বলেন, ‘এটা আমার জন্য সত্যিই দারুণ যে এবছর সব ভাল কিছু একসাথে হচ্ছে। আমি এটা আশা করিনি তবে আমি সবসময়ই সর্বোচ্চ অর্জনের স্বপ্ন দেখি।’ জোকোভিচের উপর অবশ্য বাজি ধরছেন কিং অফ ক্লে নামে খ্যাত আরেক তারকা রাফায়েল নাদাল। তিনি বলেন, ‘এবছর সে যা অর্জন করেছে তা সত্যিই অসাধারণ। আমার কোন সন্দেহ নেই যে সে এটা করার সামর্থ্য রাখে।’

প্রতিপক্ষ মেদভেদেভের মুখেও প্রশংসাই ঝরছে বিশ্বের শীর্ষ এই টেনিস খেলোয়াড়ের জন্য। ২০১৯ ইউএস ওপেনের রানার আপ মেদভেদেভ বলেন, ‘সে এরই মাঝে ২০টি গ্রান্ড স্ল্যাম জিতেছে। সে অভিজ্ঞ এবং তার উপর চাপটাও বেশি। কিন্তু আমার মনে হয় সে এটা উপভোগ করে।’ তবে ছেড়ে কথা বলবেন না মেদভেদেভও। তিনি বলেন, ‘আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। এখন যেভাবে খেলসি সেভাবে খেললে আমার ভাল সুযোগ রয়েছে।’

নিজের দীর্ঘ ক্যারিয়ারে জোকোভিচ ৯টি অস্ট্রেলিয়ান ওপেন, ৬টি উইম্বল্ডন, ২টি ফ্রেঞ্চ ওপেন আর ৩টি ইউএস ওপেনের একক শিরোপা জিতেছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa