Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি জোট নেতাদের তোপের মুখে গয়েশ্বর-নজরুল
রাজনীতি

জোট নেতাদের তোপের মুখে গয়েশ্বর-নজরুল

By Saiful IslamOctober 11, 20192 Mins Read

12

Advertisement
জুমবাংলা ডেস্ক : ২০ দলীয় জোট নেতাদের তোপের মুখে পড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং নজরুল ইসলাম খান।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জোটের বৈঠকে শরিক দলগুলোর শীর্ষ নেতাদের তোপের মুখে পড়েন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের এ দুই নেতা।

জানা গেছে, আবরার হত্যার প্রতিবাদে ২০ দলীয় জোট ১৫ অক্টোবর যে কর্মসূচি ঘোষণা করেছে এ কর্মসূচির সিদ্ধান্ত বিএনপি এককভাবে নিয়েই জোটের বৈঠকে উপস্থাপন করেন। বিএনপির এই আচরণে ক্ষুব্ধ বৈঠকে উপস্থিত শরিক নেতারা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলের সমন্বয়কারী নজরুল ইসলাম খান কর্মসূচির বিষয়টি উত্থাপন করলে ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেন, আপনারা যদি আগেই সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে বৈঠক ডাকার দরকার কি? এ সময় ফরহাদকে শরিক অন্য নেতারা সমর্থন জানান।

জোটের নিয়মিত বৈঠক বা কর্মসূচি নেই কেন? আবরার ফাহাদ হত্যার পাঁচদিন পরে কেন বৈঠক? প্রভৃতি প্রশ্নবানে বিএনপি নেতাদের জর্জরিত করেন তারা।

শরিক দলের নেতাদের ক্ষোভ প্রশমনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশের যে রাজনৈতিক পরিস্থিতি তাতে আমরা দুটি জোট করেছি। দুই জোটেই আমাদের জবাবদিহিতা রয়েছে। আপনারা আমাদের সমমনা। কিন্তু আমরা আরেকটি যে জোট করেছি তাদের সঙ্গে আদর্শিক সম্পর্ক নেই। আমরা লাখ লাখ মানুষ জড়ো করে সমাবেশ করি তার ফসল তারা নেয়। বৃহত্তর ঐক্য সৃষ্টির জন্য আমরা ছাড় দিচ্ছি। আপনারাও ছাড় দেবেন। নিয়মিত জোটের কর্মসূচি রাখার কথাও বলেন তিনি।

এ ব্যাপারে ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘হ্যাঁ আমি বলেছি, আগে থেকেই যদি কর্মসূচির সিদ্ধান্ত তারা নিয়ে নেয় তাহলে মিটিং করার কি দরকার।’

তিনি বলেন, ‘কাউকে না কাউকে তো বলতে হবে, তাই বলেছি। ’

ন্যাপ ভাসানী চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম বলেন, জোটের নিয়মিত কর্মসূচি না থাকা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এখন থেকে প্রতি মাসে একবার জোটের বৈঠক হবে।

নুর হোসেন কাশেমীর সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ২০ দলের সমন্বয়কারী নজরুল ইসলাম খান, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান, জাগপার খন্দকার লুৎফর রহমান, আসাদুজ্জামান আসাদ, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মনি, এনডিপির কারী আবু তাহের, ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপের শাওন সাদেকী, মুসলিম লীগের বুলবুল, কল্যাণ পার্টির মাহামুদ হাসান, জামায়াতের কর্ম পরিষদ সদস্য আব্দুল হালিম প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

July 22, 2026
জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

July 22, 2026
Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

July 21, 2026

Latest News

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

জামায়াতে ইসলামীর নেতা

সেই নারীকে নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য

জামায়াত নেতা গাজী নজরুল

কীভাবে ভিডিও ফাঁস হলো, জানালেন জামায়াত নেতা গাজী নজরুল

জামায়াত এমপি

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: প্রথমে এআই, পরে স্ত্রী দাবি

ফখরুল

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : ফখরুল

বিএনপির আয়

বিএনপির আয় বেড়েছে, ব্যয়ও বেড়ে তিনগুণ

বিএনপি

নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয় : বিএনপি

জামায়াত আমির

গণভোট না মানলে সরকারও মানা হবে না : জামায়াত আমির

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa