সৈয়দা জোহরা তাজউদ্দীন। ছবি সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক : আজ ২০ ডিসেম্বর, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য সৈয়দা জোহরা তাজউদ্দীনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী।  ২০১৩ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন। সৈয়দা জোহরা তাজউদ্দীন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের স্ত্রী। ’৭৫-এর ১৫ আগস্ট পরবর্তী আওয়ামী লীগের দুঃসময়ে দলের হাল ধরায় তাঁকে দলের দুর্দিনের কান্ডারি বলা হয়।

জোহরা তাজউদ্দীনের একমাত্র ছেলে তানজিম আহমদ সোহেল তাজ ২০০১ এবং ২০০৮ সালে গাজীপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি।

পরে তার ছেড়ে দেওয়া আসনে ২০১২ সালে উপ-নির্বাচনে জোহরা তাজের মেজো মেয়ে সিমিন হোসেন রিমি সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে ওই আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন রিমি। তার বড় মেয়ে শারমিন রিপি প্রবাসী ও ছোট মেয়ে মাহজাবিন মিমি এখন দেশে বসবাস করছেন।

মায়ের মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করেছেন সোহেল তাজ। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘ডিসেম্বর ২০, ২০১৯, আজ আমার মা সৈয়দা জোহরা তাজউদ্দীনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী’।

‘১৯৭৫ এর ১৫ অগাস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করার পর এবং ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে হত্যা করার পর যখন দেশ ও জাতি দিশেহারা ঠিক তখন এই মহিয়সী নারী ঝাঁপিয়ে পড়েন জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য আর এই জঘন্যতম হত্যাকাণ্ডগুলোর বিচারের দাবিতে।’

সোহেল তাজ লিখেছেন, ‘আমার স্মৃতিতে সেই দিনগুলো এখনো সংরক্ষিত হয়ে আছে-সেই দিনগুলো যখন আমার মা ছুটে গিয়েছিলেন বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে-টেকনাফ থেকে তেঁতুলিয়া। অনেক সময় আমাকে সাথে নিয়ে যেতেন বিভিন্ন মিটিং আর অনুষ্ঠানে।’

‘‘আমার মাকে বলতে শুনতাম ‘আমি আমার স্বামীকে হারিয়েছি, আমার সন্তানেরা এতিম হয়েছে। কিন্তু জাতি হারিয়েছে বঙ্গবন্ধুকে আর জাতীয় চার নেতাকে, আমার ক্ষতির চেয়ে জাতির অনেক বড় ক্ষতি হয়ে গেলো। আর তাই আজ আমি আমার রক্ত মাখা আঁচল নিয়ে আপনাদের কাছে বিচার দিয়ে গেলাম,’’ বলেন তিনি।

১৯৩২ সালের ২৪ ডিসেম্বর ঢাকায় জন্ম নেওয়া সৈয়দা জোহরা তাজউদ্দীনের পৈত্রিক বাড়ি চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলায়। ১৯৫৯ সালে বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের সঙ্গে তার বিয়ে হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.